ডিএমপি নিউজ: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে একজন অজ্ঞাতনামা নারীর মৃতদেহ পাওয়া গেছে। উক্ত মৃত নারীর পরিচয় শনাক্তে সহায়তার আহবান করছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গত ১৬ ডিসেম্বর ২০২১ রাত ২১:২০ টায় যাত্রাবাড়ী থানার মাতুয়াইল ল্যান্ড ফিল্ডের ভিতরে উক্ত নারীর মৃতদেহ পাওয়া যায়। মৃত নারীর আনুমানিক বয়স ২৫-৩৫ বছর। উচ্চতা আনুমানিক ৫ ফিট হবে। মৃতার দুই হাতে দুটি চুড়ি ছিলো। এ সংক্রান্তে সূত্রাপুর থানায় ১৭ ডিসেম্বর ২০২১ একটি মামলা হয়েছে। যার নম্বর-৯২।

ছবিতে প্রদর্শিত মৃত নারীর কাপড় ও হাতে থাকা বালা দেখে কেউ শনাক্ত করতে পারলে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৫০৯) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।




