একজন অজ্ঞাতনামা মৃত মহিলার পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করেছে ডিএমপির ক্যান্টনমেন্ট থানা পুলিশ। মৃত মহিলার আনুমানিক বয়স ৫৫ বছর।
ক্যান্টনমেন্ট থানা সূত্রে জানা যায়, গত ১২/১০/২০২৬ খ্রি. ক্যান্টনমেন্ট থানাধীন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে উক্ত অজ্ঞাতনামা মহিলা অসুস্থ হয়ে ভর্তি হন। আজ শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। অজ্ঞাতনামা মহিলার পরিচয় সনাক্ত না হওয়ায় বর্তমানে তার লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ছবিতে প্রদর্শিত মৃত মহিলার চেহারা বা বিস্তারিত তথ্য দেখে কেউ তার পরিচয় শনাক্ত করতে পারলে ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসারের নম্বরে (০১৩২০-০৪১৫৬৩) অথবা ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১৫৫৬) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





