অজ্ঞাতনামা ইয়ামিন ওরফে ইয়াছিন (০৫) ও ইয়াছিন ওরফে সোয়াদ (০৫) নামে দুই ছেলে শিশু পাওয়া গেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬)
রমনা মডেল থানাধীন কর্ণফুলী সিটি গার্ডেন শপিং কমপ্লেক্স এর সামনে রাস্তার পাশে অজ্ঞাত দুই ছেলে শিশুকে রাস্তায় কান্নারত অবস্থায় স্থানীয় লোকজন পেয়ে রমনা থানা পুলিশের নিকট নিয়ে আসে।
পরর্বতীতে, রমনা থানা পুলিশ শিশুটিকে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ভিকটিম সার্পোট সেন্টারে হস্তান্তর করে। বর্তমানে উক্ত শিশু তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ আশ্রয়ে রয়েছে। এ বিষয়ে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, জিডি নং- ৯৯৬, তারিখ: ১৮/০২/২০২৬।
কোনো সহৃদয় ব্যক্তি যদি শিশুটির পরিবারের সন্ধান জানলে তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে ডিউটি অফিসারের মোবাইল নম্বর ০১৩২০-০৪২০৫৫ অথবা টিএনটি নম্বর ০২-৪১০২৪৮৪৮-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।




