অজ্ঞাত বাকপ্রতিবন্ধী এক ছেলে শিশু পাওয়া গেছে। রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ০৭:০০ ঘটিকায় সবুজবাগ থানাধীন বেগুনবাড়ী কাঠেরপুর এলাকায় একাকী ঘোরাফেরাকালে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে। পরবর্তীতে কোন অভিভাবক না পেয়ে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ০৬:০০ ঘটিকায় শিশুটিকে সবুজবাগ থানা পুলিশের নিকট নিয়ে আসে।
শিশুটির গায়ের রঙ ফর্সা এবং উচ্চতা প্রায় ০৩ ফুট ৫ ইঞ্চি। বয়স আনুমানিক ৭ বছর । ঘটনার সময় শিশুটি কালো প্রিন্টের শার্ট এবং খাকি রঙয়ের হাফ প্যান্ট পরিহিত ছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে শিশুটি তার নাম ঠিকানা কিছুই বলতে পারে না।
পরর্বতীতে,সবুজবাগ থানা পুলিশ শিশুটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে হস্তান্তর করে। বর্তমানে শিশুটি ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ আশ্রয়ে রয়েছে। এ বিষয়ে সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, জিডি নং- ৬৩৬, তারিখ: ৯/৪/২০২৬।
কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির পরিবারের সন্ধান জানলে তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে ডিউটি অফিসারের মোবাইল নম্বর ০১৩২০-০৪২০৮৫ অথবা টিএনটি নম্বর- ০২৪১০২৪৮৪৮-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।




