একজন অজ্ঞাতনামা মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করেছে ডিএমপির খিলক্ষেত থানা পুলিশ। মৃত পুরুষ ব্যক্তির বয়স আনুমানিক ২৬ বছর।
খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. খিলক্ষেত থানাধীন প্রেস ক্লাবের সামনে একজন অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। আশপাশ এলাকায় অনেক খোঁজাখুজি করেও মৃত ব্যক্তির কোন আত্মীয়-স্বজন পাওয়া যায়নি। এ সংক্রান্ত ১৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. ডিএমপির খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে, যার নং-৩।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে খিলক্ষেত থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪১৫৩৫) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১৫২৮) অথবা তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) সোহেল আহমেদ (০১৭৮৬-১২৩৪০০০) এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





