একজন অজ্ঞাতনামা মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করেছে ডিএমপির শাহবাগহ থানা পুলিশ। মৃত পুরুষ ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, ১০ জুন ২০২৫ তারিখ রাত ১১:১০ ঘটিকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ঢাল সিঁড়িতে একজন অজ্ঞাতনামা পুরুষকে অচেতন অবস্থায় পাওয়া যায়। আনসার সদস্য বেলাল তাকে জরুরি বিভাগের ই/আর ওয়ার্ডে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তির কোনো আত্মীয়-স্বজন খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় ১১ জুন ২০২৫ তারিখে ডিএমপির শাহবাগ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে শাহবাগ থানার ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৫২৭) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৫২০) অথবা তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ মাহমুদ হাসান (০১৬৮১-৮৮৬৭৯৬) এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





