একজন অজ্ঞাতনামা মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করেছে ডিএমপির শেরেবাংলা নগর থানা পুলিশ। মৃত পুরুষ ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর।
শেরেবাংরা নগর থানা সূত্রে জানা যায়, ০৪ আগস্ট ২০২৫ খ্রি. তারিখ সকাল আনুমানিক ০৬:৩০ ঘটিকায় থানা পুলিশ সংবাদ পায় শেরেবাংলা নগর থানাধীন জাতীয় সংসদ ভবনের লেক রোডের ফুটপাতের উপর একজন ব্যাক্তি অচেতন অবস্থায় পড়ে আছেন। সংবাদের ভিত্তিতে থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে লেগুনাযোগে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। সকাল আনুমানিক ০৮:০০ ঘটিকায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উক্ত ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। অনেক অনুসন্ধানের পরও মৃত ব্যক্তির কোনো আত্মীয়-স্বজন খুঁজে পাওয়া যায়নি।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (০১৩২০০৪০৯১৪) অথবা তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ শামসুজ্জোহা সরকার (০১৭২২৩০৬০২৮) এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





