রাজধানীর তুরাগ থানা এলাকায় মাথা ও দুই হাত বিহীন অর্ধ গলিত অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ২২ বছর। উক্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহবান করেছে ডিএমপির তুরাগ থানা পুলিশ।
তুরাগ থানা সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই ২০২৫ তারিখ রাত ৮:১৫ ঘটিকায় তুরাগ থানাধীন ১৬ নং সেক্টরের ৪নং ব্রিজের ময়লা নিষ্কাশন পাইপের ভিতরে মাথা ও দুই হাত বিহীন অর্ধ গলিত মৃতদেহটি পাওয়া যায়। এ সংক্রান্তে ২ আগস্ট ২০২৫ ডিএমপির তুরাগ থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির ছবি ও পরনের কাপড় দেখে কেউ পরিচয় নিশ্চিত করতে পারলে ডিউটি অফিসার তুরাগ থানা (০১৩২০০৪১৮৫২) অথবা অফিসার ইনচার্জ, তুরাগ থানার (০১৩২০০৪১৮৪৫) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





