নওগাঁ জেলার মান্দা থানার অপমৃত্যু মামলার মৃত ভিকটিম অজ্ঞাতনামা এক নারীর মৃতদেহ পাওয়া গেছে। উক্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করেছে নওগাঁ জেলা পুলিশ।
নওগাঁ জেলার মান্দা থানা সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল আনুমানিক ১১:৫০ ঘটিকায় নওগাঁ জেলার মান্দা থানাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা এক নারী মৃত্যুবরণ করেন। এ সংক্রান্তে ২৯ সেপ্টেম্বর ২০২৫ মান্দা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
ছবিতে প্রদর্শিত মৃত নারীর ছবি ও পরনের কাপড় দেখে কেউ পরিচয় নিশ্চিত করতে পারলে মামলার তদন্তকারী কর্মকর্তা (০১৭৩-৭৪৯৭২৫৩) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





