একজন অজ্ঞাতনামা মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করেছে ডিএমপির শেরেবাংলা নগর থানা পুলিশ। মৃত পুরুষ ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। উক্ত অজ্ঞাতনামা মৃত ব্যক্তির পরনে জিন্স প্যান্ট, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফিট ৪ ইঞ্চি এবং চুলের রং কালো।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, ০১ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখ সকাল আনুমানিক ০৬:০০ ঘটিকায় শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উক্ত ব্যক্তিকে মৃত ঘোষণা করে। অনুসন্ধানকারী কর্মকর্তা হাসপাতালের জরুরি বিভাগে উক্ত ভিকটিমের মৃত দেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য বিভাগীয় প্রধান, ফরেনসিক মেডিসিন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা বরাবর প্রেরণ করা হয়। অনেক অনুসন্ধানের পরও মৃত ব্যক্তির কোনো আত্মীয়-স্বজন খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, জিডি নং-১২, তারিখ: ০১/১১/২০২৫ খ্রিঃ।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (০১৩২০০৪০৯১৪) অথবা অনুসন্ধানকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ শামসুজ্জোহা সরকার (০১৭২২৩০৬০২৮) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।




