একজন অজ্ঞাতনামা মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করেছে ডিএমপির ধানমন্ডি মডেল থানা পুলিশ। মৃত পুরুষ ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর।
ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১২:৪০ ঘটিকায় ধানমন্ডি মডেল থানাধীন হাউজ নং-১৮, রোড নং-০৩ সংলগ্ন ফুটপাতের উপর থেকে অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করে বিধি মোতাবেক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়। অনেক অনুসন্ধানের পরও মৃত ব্যক্তির নাম-ঠিকানা, পরিচয় শনাক্ত করা সম্ভব হয় নি।
এ বিষয়ে ডিএমপির ধানমন্ডি মডেল থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। যার মামলা নং-১২/২০২৫, তারিখ: ১৮/১১/২০২৫ খ্রি.।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে ধানমন্ডি মডেল থানার অফিসার ইনচার্জ (০১৩২০০৩৯৫৪৮) অথবা তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ সাইকুল ইসলাম সুজন (০১৭১১৯৭২০৫১) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।




