একজন অজ্ঞাতনামা মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করেছে ডিএমপির সূত্রাপুর থানা পুলিশ। মৃত পুরুষ ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর।
সূত্রাপুর থানা সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ০৫:১৫ ঘটিকায় সূত্রাপুর থানাধীন বাহাদুরশাহ পার্কের দক্ষিন পাশে ফুটপাতের উপর থেকে অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করে বিধি মোতাবেক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়। অনেক অনুসন্ধানের পরও মৃত ব্যক্তির নাম-ঠিকানা, পরিচয় শনাক্ত করা সম্ভব হয় নি।
এ বিষয়ে ডিএমপির সূত্রাপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। যার মামলা নং-২১/২০২৫, তারিখ: ২৭/১২/২০২৫ খ্রি.।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (০১৩২০০৩৯৯৪৯) অথবা তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন (০১৭৭৬৪৪৭৯৭১) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।




