একজন অজ্ঞাতনামা মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করেছে ডিএমপির কলাবাগান থানা পুলিশ। মৃত পুরুষ ব্যক্তির বয়স আনুমানিক ২৬ বছর।
কলাবাগান থানা সূত্রে জানা যায়, রবিবার ২৯ মার্চ ২০২৬ তারিখ ভোর আনুমানিক ০৫:৩০ ঘটিকা হতে ০৬:০০ ঘটিকার মধ্যে কলাবাগান থানাধীন নর্থ রোডস্থ ৬৯ নং বাসার ২য় তলার ছাদ থেকে পড়ে এক ব্যক্তি গুরুত্বর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়। উপস্থিত লোকজন পুলিশের সহায়তায় উক্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় উক্ত ব্যক্তি মৃত্যুবরণ করে। অজ্ঞাত মৃতদেহের বিধি মোতাবেক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়। অনেক অনুসন্ধানের পরও মৃত ব্যক্তির নাম-ঠিকানা, পরিচয় শনাক্ত করা সম্ভব হয় নি।
এ বিষয়ে ডিএমপির কলাবাগান থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। যার মামলা নং-০৫/২০২৬, তারিখ: ২৯/০৩/২০২৬ খ্রি.।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে কলাবাগান থানার অফিসার ইনচার্জ (০১৩২০০৩৯৬৩২) অথবা তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) প্রহল্লাদ রায় (০১৭৭৪২৯৬১৩২) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।




