একজন অজ্ঞাতনামা মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ। মৃত পুরুষ ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, রবিবার (২৬ এপ্রিল ২০২৬) তারিখ সকাল আনুমানিক ০৭:৩০ ঘটিকায় উত্তরা পূর্ব থানাধীন রাজলক্ষী ফুটওভার ব্রীজের উত্তর দিকে ময়মনসিংহ টু ঢাকাগামী বিআরটিএ লেনে অজ্ঞাত এক ব্যক্তিকে সড়ক দূর্ঘটনায় আহত হয়ে গুরুত্বর রক্তাক্ত জখমপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। পরবর্তীতে তাকে বাংলাদেশ কুয়েত মৈত্রি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। অজ্ঞাত মৃতদেহের বিধি মোতাবেক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়। অনেক অনুসন্ধানের পরও মৃত ব্যক্তির নাম-ঠিকানা, পরিচয় শনাক্ত করা সম্ভব হয় নি।
এ বিষয়ে ডিএমপির উত্তরা পূর্ব থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করা হয়েছে যার নম্বর-১৬৮৮,তারিখ: ২৬/০৪/২০২৬ খ্রি.।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (০১৩২০০৪১৭৮৯) অথবা তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আজিজুর রহমান (০১৭৫৩৩৭৩৬৮৬) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।




