একজন অজ্ঞাতনামা মৃত পুরুষ ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করেছে ডিএমপির কলাবাগান থানা পুলিশ। মৃত পুরুষ ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর।
কলাবাগান থানা সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন ২০২৬) তারিখ রাত আনুমানিক ০৮:০০ ঘটিকায় কলাবাগান থানাধীন ৮৪,বীর উত্তম সিআর দত্ত রোড, হাতিরপুল, ঢাকা-১২০৫ এ অবস্থিত মার্বেল টাচ নামক প্রতিষ্ঠানের প্রবেশ পথের সামনের সিঁড়ি থেকে অজ্ঞাতনামা মৃত পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ। অজ্ঞাত মৃতদেহের বিধি মোতাবেক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। অনেক অনুসন্ধানের পরও মৃত ব্যক্তির নাম-ঠিকানা, পরিচয় শনাক্ত করা সম্ভব হয় নি।
এ বিষয়ে কলাবাগান থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। অপমৃত্যু মামলা নম্বর-০৯, তারিখ: ২৩/০৬/২০২৬ খ্রি.।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে কলাবাগান থানার অফিসার ইনচার্জ (০১৩২০০৩৯৬৩২) অথবা তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) নন্দন কুমার দাস (০১৭৭৬৯৭০৪০৫) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





