রাজধানীর বাড্ডা থানা এলাকায় একজন অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। উক্ত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করছে বাড্ডা থানা পুলিশ।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৬ জুন) সকাল আনুমানিক ১১:৪৫ ঘটিকায় বাড্ডা থানাধীন ৪১ নম্বর সাতারকুল ওয়ার্ডের ইয়াছিন নগর খালে কচুরিপানার মধ্যে থেকে এক অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ ।
মৃত ব্যক্তির আনুমানিক বয়স ২৫ বছর। উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি, বাম হাতে ইংরেজি ‘S’ আকৃতির একটি ট্যাটু, একটি ব্রেসলেট আছে। বাম হাতের বৃদ্ধাঙ্গুলি নাই। গলায় সাদা রঙের একটি চেইন ছিল। পরনে কালো রঙের থ্রি-কোয়ার্টার প্যান্ট ও কালো রঙের জামা ছিল। এ সংক্রান্তে ডিএমপির বাড্ডা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়, যার নম্বর-২১, তারিখ ১৭ জুন ২০২৬।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে বাড্ডা থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪১৫০৭) বা তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আবু জাফর হাওলাদার (০১৭১২-৫২১৬০০) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১৫০০) এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





