রাজধানীর রুপনগর থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত একজন অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর। উক্ত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করছে রুপনগর থানা পুলিশ।
রুপনগর থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৩ জুন) রাত আনুমানিক ১১ : ০৫ ঘটিকা থেকে ১১ : ৪০ ঘটিকার মধ্যে যে কোনো সময় মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন ঢাকা বোট ক্লাব এলাকায় বেপরোয়া দ্রুতগতির অজ্ঞাতনামা গাড়ির ড্রাইভার ও হেলপার অজ্ঞাতনামা ব্যক্তির ওপর দিয়ে গাড়ি চালিয়ে চাপা দেয়, যার ফলে অজ্ঞাতনামা ব্যক্তি ঘটনাস্থলে মৃত্যু বরণ করে। পরবর্তীতে ২৪ জুন রাত ১২:১৫ ঘটিকায় উক্ত ঘটনায় পুরুষের কাটাছেঁড়া, ছিন্নভিন্ন মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়।
এ সংক্রান্তে ডিএমপির রুপনগর থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা রুজু হয়, যার নম্বর-১৪, তারিখ ২৪ জুন ২০২৬।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে রুপনগর থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪১২৪১), তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ রুবেল সরকার (০১৭৫১-৩৭৭০৪৫) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১২৩৪) এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





