ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে অজ্ঞাতনামা এক নারীর মৃতদেহ পাওয়া গেছে। উক্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহবান করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
কেরানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত ২১ জুন তারিখ সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের ঘাটারচর এলাকার শহীদ নগর সাকিনস্থ একটি বাড়ির সীমানা প্রাচীর পাশে এক অজ্ঞাতনামা নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এ সংক্রান্তে রবিবার (২১ জুন) ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানায় একটি অপমৃত্য মামলা রুজু হয়েছে। যার নম্বর ৪৩।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির ছবি ও পরনের থাকা কাপড় দেখে কেউ পরিচয় নিশ্চিত করতে পারলে অফিসার ইনচার্জ, কেরাণীগঞ্জ মডেল থানা (০১৩২০–০৮৯৪৫৫) অথবা তদন্তকারী কর্মকর্তা (০১৭১২–৫৮৬০২৪) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





