একজন অজ্ঞাতনামা মৃত মহিলার পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ। মৃত মহিলার আনুমানিক বয়স ১৫ বছর।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, গত ১২/৮/২০২৬ খ্রি. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের গেইটের সামনে মৃতার পরিবারের লোক তাকে মৃত অবস্থায় নিয়ে আসলে, জনৈক মোঃ আব্দুর রউফ মৃতাকে ট্রলিযোগে কর্তব্যরত ডাক্তারের নিকট নিয়ে যাওয়ার পথিমধ্যে পিছন ফিরে দেখেন যে, মৃতার পরিবারের লোক পিছনে নাই। অনেক অনুসন্ধানের পরও পরিবারের লোক না পাওয়ায় মৃত মহিলার নাম-ঠিকানা, পরিচয় শনাক্ত করা সম্ভব হয় নি।
এ বিষয়ে ডিএমপির শাহবাগ থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। যার মামলা নং-১৬৮ তারিখ: ১৩/০৮/২০২৬ খ্রি.।
ছবিতে প্রদর্শিত মৃত মহিলার চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৫২০) অথবা তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মাহফুজা আক্তার (০১৭৩১-১৬২৬৩০) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





