একজন অজ্ঞাতনামা মৃত শিশুর পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করেছে ডিএমপির কদমতলী থানা পুলিশ। মৃত ছেলে শিশুর বয়স আনুমানিক ১৪/১৫ বছর।
কদমতলী থানা সূত্রে জানা যায়, গত ০৪ মার্চ ২০২৬ খ্রি. কদমতলী থানাধীন রায়েরবাগস্থ জনৈক হুমায়ুন কবীরের তিতাস ভবন নামক বিল্ডিং এর দক্ষিন পাশের গলি হতে একজন অজ্ঞাতনামা ছেলে শিশুর মৃতদেহ পাওয়া যায়। আশপাশ এলাকায় অনেক খোঁজাখুজি করেও মৃত শিশুর কোন আত্মীয়-স্বজন পাওয়া যায়নি। এ সংক্রান্ত কদমতলী থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।
ছবিতে প্রদর্শিত মৃত ছেলে শিশুর চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে কদমতলী থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪০৫৭২) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৫৬৫) এর নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।




