একজন অজ্ঞাতনামা মৃত ছেলে শিশুর পরিচয় সনাক্তে সহায়তা আহ্বান করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মৃত ছেলে শিশুর বয়স আনুমানিক ১৪/১৫ বছর।
অজ্ঞাতনামা মৃত শিশুর বিবরণঃ- উচ্চতা-৪ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল-গোলাকার, চুল-কালো লম্বা অনুমান ৩ ইঞ্চি। পরনে ছিল সাদা রং এর জ্যাকেট, কালো ও নীল রং এর গেঞ্জি, সাদা ও নীল রং মিশ্রণের শার্ট ও নেভি ব্লু – রং এর প্যান্ট পরিহিত।
ডিএমপির সূত্রে জানা যায়, গত ০৪ মার্চ ২০২৬ খ্রিঃ কদমতলী থানাধীন রায়েরবাগস্থ জনৈক হুমায়ুন কবীরের তিতাস ভবন নামক বিল্ডিং এর দক্ষিণ পাশের গলিতে দেয়ালের সাথে হেলান দেয়া অবস্থায় একজন অজ্ঞাতনামা ছেলে শিশুর মৃতদেহ পাওয়া যায়। সংশ্লিষ্ট থানা এলাকা ও পার্শ্ববর্তী সকল জেলায় অনেক খোঁজাখুঁজি করেও মৃত শিশুটির পরিচয় উদঘাটন করা সম্ভব হয়নি এবং তার কোন আত্মীয়-স্বজন খুঁজে পাওয়া যায়নি। এ সংক্রান্ত কদমতলী থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।
ছবিতে প্রদর্শিত মৃত ছেলে শিশুটির চেহারা দেখে কেউ সনাক্ত করতে পারলে মামলাটির তদন্তকারী কর্মকর্তা (০১৩২০-০৪৬৬৩৪) অথবা ডিউটি অফিসার সিটিটিসি (০১৩২০-০৪৬৭৬৯) এর সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।





