অজ্ঞাত এক শিশু পাওয়া গেছে। শনিবার (৪ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা হতে ভিকটিম অজ্ঞাত এক শিশুকে রাস্তায় কান্নারত অবস্থায় পেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল পুলিশ থানায় নিয়ে আসে।
শিশুর গায়ের রঙ ফর্সা এবং উচ্চতা প্রায় ০২ ফুট ১০ ইঞ্চি। বয়স আনুমানিক ৪ বছর। ঘটনার সময় তার পরনে ছিল কালো রংয়ের গেঞ্জি কাপড়ের হাফ প্যান্ট ও কফি ও কালো রংয়ের চেক র্শাট । পুলিশের জিজ্ঞাসাবাদে তার নাম ঠিকানা বলতে পারে নাই।
পরর্বতীতে, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ শিশুটিকে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ভিকটিম সার্পোট সেন্টারে হস্তান্তর করে। বর্তমানে উক্ত শিশু তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ আশ্রয়ে রয়েছে। এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, জিডি নং- ২০৯, তারিখ: ০৪/১০/২০২৫।
কোনো সহৃদয় ব্যক্তি যদি শিশুটির পরিবারের সন্ধান জানলে তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে ডিউটি অফিসারের মোবাইল নম্বর ০১৩২০-০৪২০৫৫ অথবা টিএনটি নম্বর ০২-৪১০২৪৮৪৮-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।





