ডিএমপি নিউজঃ বিদেশ যেতে হলে অবশ্যই আপনাকে মেশিন রিডেবল পাসপোর্টের মাধ্যমে যেতে হবে। কর্মব্যস্থ জীবনে পাসপোর্টের প্রয়োজনে অনেকের পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্টের আবেদন করা সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে অনেকে বিলম্ব পন্থায় দালালের খপ্পরে পড়ে অতিরিক্ত টাকা খরচ করে পাসপোর্ট করেন। যা মোটেও আইন সংগত নয়। তাই আসুন জেনে নেয়া যাক সঠিক উপায়ে কোন রকম বিড়ম্বনা ছাড়া ঘরে বসে কিভাবে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) করবেন।
যেভাবে করবেন অনলাইনে এমআরপি পাসপোর্টের আবেদনঃ
আপনার কম্পিটারের ইন্টারনেট সংযোগ নিশ্চিত করে www.passport.gov.bd ওয়েব সাইটের এই ঠিকানা এড্রেস বারে টাইপ করার পর প্রথম যে পৃষ্ঠা আসবে সেটিই এই ওয়েবের হোম পেজ। লক্ষ্যকরুন এই পৃষ্ঠার উপরের দিকে Home, MRP Online Application, Download MRP Form এবং Contact এই ৪টি মেনু রয়েছে।

এখানে MRP Online Application-এ ক্লিক করলে একটি ডায়ালগ বক্স আসবে যাতে লেখা রয়েছে Please confirm that you have read the relevant information and guidelines before you can start your application অর্থাৎ এই পৃষ্ঠায় বাংলায় এবং ইংরেজীতে যে নীতিমালা লেখা আছে সেগুলো ভালভাবে পড়ে পৃষ্ঠার সবশেষে নীচের দিকে একটি চেক বক্স রয়েছে, সেটি চেক করে Continue to Online Enrolment বাটনে ক্লিক করতে হবে।
শুরু থেকে ধাপে ধাপে আপনাকে অনলাইনে এমআরপি পাসপোর্টের আবেদন সম্পন্ন করতে হবে। ধাবগুলো পর্যায়ক্রমে উল্লেখ করা হল।
অনলাইনে পাসপোর্ট আবেদনের প্রথম ধাপঃ
Continue to Online Enrolment বাটনে ক্লিক করার পর ২য় যে পৃষ্ঠাটি প্রদর্শিত হবে সেখানে PASSPORT APPLICATION STAGE-1 এই লেখাটি হেডিং-এ রয়েছে। এর অর্থ হলো এখন আপনি Online Application From পূরণে প্রথম ধাপ-এ আছেন। এখানে বামদিকের যে লেখা গুলোতে তারকা চিহ্ন (*) রয়েছে সেই স্থান গুলো অপরিহার্য ভাবে পূরণ করতে হবে এবং বাকি গুলো ঐচ্ছিক হিসাবে পুরন করতে হবে। প্রশ্নবোধক (?) চিহ্ন গুলো ক্লিক করলে এর উত্তর সরবরাহ করা হবে। নিম্নে প্রতি সেকশন কি ভাবে পুরন করতে হবে তা যথাযথভাবে বর্ণনা করা হলোঃ

Applying in:
এটি একটি অপরিহার্য তথ্য হিসাবে আপনাকে পূরন করতে হবে। আপনি কোন দেশ থেকে দরখাস্ত করতে যাচ্ছেন তার নাম ডান পাশের কম্বোবক্স থেকে নির্বাচন করতে হবে। এখানে ডিফল্ট হিসাবে BANGLADESH নির্বাচন করা হয়েছে।
Application Type:
এখানে Application Type হিসাবে প্রাথমিক ভাবে NEW APPLICATION কথাটি লেখা রয়েছে। আপনি চাইলে পরবর্তী পৃষ্ঠায় এই টাইপ পরিবর্তন করে নিতে পারেন।
Passport Type :
এখানে ডানপাশের কম্বোবক্সে ORDINARY, DIPLOMATIC, OFFICIAL এই ৩টি অপশন আছে। প্রাপ্পত্যা অনুসারে Passport type select করতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে Supporting document সরবরাহ করতে হবে। Official নির্বাচন করলে নীচের Supporting Document এর ডান পাশে শুধুমাত্র GO অথবা PDS অপশন আসবে। GO অথবা PDS সিলেক্ট করলে নীচে Supporting Doc No-এর ডানপাশের টেক্রটবক্স-এ রেফারেন্স বা মেমো নম্বর দিতে হবে। উল্লেখ্য পাসপোর্ট টাইপ DIPLOMATIC হলে Supporting Document অপশন থাকবেনা।
Delivery Typet:
এখানে পাসপোর্ট নিয়মিত সময়ে পেতে হলে Regular নির্বাচন করুন আর জরুরি হলে Express নির্বাচন করুন । এখানে লক্ষ্য করুন Supporting Document-এ কোন অপশন নির্বাচিত থাকলে ডিফল্ট হিসাবে Express অপশন দেখাবে যা অপরিবর্তনীয় থাকবে।
Personal Information:
এই সেকশনে প্রাথীর ব্যক্তিগত তথ্য যেমন নাম, জন্ম তারিখ, উচ্চতা ইত্যাদি তথ্য সরবারহ করতে হবে।
Name of applicant:
এখানে আপনি নিজে প্রাথী হলে আপনার পুরো নাম সঠিক বানানে লিখুন। এখানে অক্ষর এবং হাইফেন (-) ছাড়া অন্য কোন বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে না।
First Part (Given Name):
এখানে আপনার পুরো নামের প্রথম অংশ লিখবেন। যদি প্রথম অংশ একের অধিক হয় তাহলেও পুরো নামের শেষ অংশ বাদ দিয়ে বাকী অংশগুলো প্রথম অংশ হিসাবে গন্য হবে। যেমন ABU NASSER MD BADRUDDUZA এখানে ABU NASSER MD এই পর্যন্ত প্রথম অংশ যা Given Name হিসাবে গন্য হবে।
Second Part (Surname):
এখানে আপনার পুরো নামের শেষ অংশটি লিখতে হবে। যেমন ABU NASSER MD BADRUDDUZA নামের শেষ অংশ BADRUDDUZA যা দ্বিতীয় অংশ বা বংশ/গোত্র নাম তা Surname হিসাবে পরিগনিত হবে।
Guardian:
আইনগত কোন অভিভাবক থাকলে কেবলমাত্র সে ক্ষেত্রে Guardian অপসনে টিক (√) দিতে হবে । লক্ষ্য করুন Guardian চেকবক্স নির্বাচন করলে নীচের Father’s Name, Father’s Nationality, Father’s Profession পরিবর্তীত হয়ে Guardian’s Name, Guardian’s Nationality, Guardian’s Profession হবে এবং Mother’s Name এর ডান পাশের চেকবক্স NA (Not Applicable) রুপান্তরিত হয়ে অনুজ্বল হবে যাতে পরিবর্তন করা না যায়। সেই সাথে Mother’s Nationality –এর ডিফল্ট হিসাবে দেয়া BANGLADESHI লেখাটি অদৃশ্য হয়ে যাবে।
Father’s Name:
এ অংশে পিতার পুরো নাম দিতে হবে। Father’s Nationality: এখানে আপনার পিতার জাতীয়তা নির্বাচন করতে হবে। ডিফল্ট হিসেবে BANGLADESHI নির্বাচন করা থাকবে।
Father Profession:
এখানে আপনার পিতার পেশা নির্বাচন করতে হবে। যদি লিষ্টে নির্বাচিত পেশা না থাকে তবে OTHER’S নির্বাচিত করতে হবে। লক্ষ্য করুন OTHER’S নির্বাচিত থাকলে নীচে একটি টেক্সট বক্স সংযোযিত হবে সেখানে আপনার পিতার পেশা টাইপ করতে হবে।
Mother’s Name:
এখানে আপনার মাতার পুরো নাম লিখতে হবে। Mothers Nationality : এখানে আপনার মাতার জাতীয়তা নির্বাচন করতে হবে। ডিফল্ট হিসাবে BANGLADESHI নির্বাচিত হয়ে থাকবে।
Mother’s Profession: এখানে আপনার মাতার পেশা নির্বাচন করতে হবে। যদি লিষ্টে নির্বাচিত পেশা না থাকে তবে OTHER’S নির্বাচিত করতে হবে। লক্ষ্য করুন OTHER’S নির্বাচিত থাকলে নীচে একটি টেক্সট বক্স সংযোযিত হবে সেখানে আপনার মাতার পেশা টাইপ করতে হবে।
Spouse’s Name:
এখানে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী বা স্বামীর পুরো নাম লিখতে হবে। Spouse’s Nationality: এখানে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী বা স্বামীর জাতীয়তা নির্বাচন করতে হবে।
Spouse’s Profession:
আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী বা স্বামীর পেশা নির্বাচন করতে হবে। যদি লিস্টে নির্ধারিত পেশা না থাকে তাহলে OTHER’S নির্বাচন করতে হবে। লক্ষ্য করুন OTHER’S নির্বাচিত থাকলে নীচে একটি টেক্সট বক্স সংযোযিত হবে সেখানে আপনার স্ত্রীর পেশা টাইপ করতে হবে।
Marital Status:
এখানে আপনার বিবাহিত অবস্থা নির্বাচন করতে হবে। আপনি যদি কখনো বিবাহ না করে থাকেন তাহলে SINGLE, বর্তমানে বিবাহিত থাকলে MARRIED, তালাকপ্রাপ্ত বা তালাক দিলে DIVORCED এবং বিধবা বা বিপত্মী হলে WIDOWED নির্বাচন করুন ।
Profession:
এখানে আপনার পেশা নির্বাচন করতে হবে। যদি লিষ্টে নির্বাচিত পেশা না থাকে তবে OTHER’S নির্বাচিত থাকলে নীচে একটি টেক্সট বক্স সংযোযিত হবে সেখানে আপনার পেশা টাইপ করতে হবে।
Country of Birth:
এখানে আপনার জন্মস্থান হিসাবে দেশের নাম নির্বাচন করতে হবে। ডিফল্ট হিসেবে BANGLADESH এর নাম নির্বাচিত আছে। Birth District: এখানে আপনার জন্মস্থান হিসেবে জেলার নাম উল্লেখ করতে হবে। যদি Country Birth হিসেবে Bangladesh এর নাম নির্বাচন করেন তাহলে এখান থেকে জেলা গুলোর নাম আসবে। আর BANGLADESH ব্যতিত অন্য দেশের নাম নির্বাচন করলে জেলা বা বিশেষ স্থান টাইপ করতে হবে।
Date of Birth:
এখানে আপনার জন্মতারিখ এসএসসি সনদপত্র বা জন্ম সনদপত্র বা নাগরিক সনদপত্র বা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী DD/MM/YYYY ফরমেটে-এ টাইপ করতে হবে।
Gender:
এখানে আপনার লিঙ্গ নির্বাচন করতে হবে।
Birth ID Number:
এখানে আপনার যদি Birth Identification নম্বর থাকে তাহলে তা টাইপ করতে হবে।
National ID Number:
এখানে আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে তা টাইপ করতে হবে।
TIN ID Number:
এখানে আপনার যদি TIN থাকে তাহলে Tax Identification Number টাইপ করতে হবে।
Height:
এখানে আপনার উচ্চতা সেন্টিমিটার বা ইঞ্চি হিসাবে যেকোন একটিতে টাইপ করতে হবে। তাহলে স্বয়ংμিয়ভাবে অন্য টেক্সটবক্স তা সেঃ মিঃ বা ইঞ্চি অনুসারে রুপান্তরিত হয়ে যাবে।
Religion:
এখানে আপনার নিজস্ব ধর্ম নির্বাচন করতে হবে। যদি লিস্ট বক্সে নির্ধারিত র্ধম না থাকে তাহলে OTHER’S নির্বাচন করতে হবে। লক্ষ্য করুন OTHER’S নির্বাচিত থাকলে নীচে একটি টেক্সট বক্স সংযোযিত হবে সেখানে আপনার ধর্ম টাইপ করতে হবে।
E Mail :
এখানে আপনার একটি ইমেল ঠিকানা উল্লেখ করতে হবে।
Citizenship Information :
এই সেকশনে আপনার নাগরিকত্ব সম্পর্কে তথ্য দিতে হবে।
Nationality :
এখানে আপনার জাতীয়তা নির্বাচন করতে হবে। ডিফল্ট হিসেবে BANGLADESHI নির্বাচিত থাকে।
Citizenship Status :
এখানে আপনার নাগরিকত্ব অবস্থা সম্পর্কে তথ্য দিতে হবে। আপনি যদি জন্মসূত্রে নাগরিকত্ব পেয়ে থাকেন তাহলে Birth নির্বাচন করতে হবে। আপনি যদি পিতৃত্ব বা মাতৃত্ব সূত্রে নাগরিক হয়ে থাকেন তাহলে PARENTAGE, মাইগ্রেশন বা স্থানান্তর হয়ে থাকলে MIGRATION, নাগরিকত্ব আবেদন করে পেয়ে থাকলে NATURALIZATION অথবা অন্য কোন উপায়ে নাগরিকত্ব পেয়ে থাকলে OTHER,S নির্বাচন করুন । লক্ষ্য করুন OTHER,S নির্বাচিত থাকলে নীচে একটি টেক্সট বক্স সংযোযিত হবে সেখানে আপনার Citizenship Status টাইপ করতে হবে।
Dual Citizenship:
আপনি যদি দ্বৈত নাগরিকত্ব সুবিধা পেয়ে থাকেন তাহলে Yes রেডিও বাটনে ক্লিক করুন নতুবা No তে ক্লিক করুন । লক্ষ্য করুন Yes ক্লিক করলে Passport No নামে একটি টেক্সট বক্স সংযুক্ত হবে এবং Issuing Country নামে একটি কম্বোবক্স সংযুক্ত হবে। Passport No টেক্স বক্সে আপনার পাসপোর্ট নম্বরটি লিখুন এবং Issuing Country কম্বোবক্সে আপনি যে দেশের নাগরিকত্ব সুবিধা অর্জন করেছেন তার নাম নির্বাচন করুন ।
Present Address:
এখানে আপনার বর্তমান ঠিকানা সম্পর্কে তথ্য সরবারহ করতে হবে।
Village/ House:
আপনার গ্রামের নাম বা বাড়ীর নম্বর বা নাম উল্লেখ করতে হবে।
Road/Block/Sector:
এখানে আপনার বাড়ীর বা গ্রামের রাস্তা, ব- ক বা সেক্টর নম্বর উল্লেখ করতে হবে।
District:
এখানে আপনি বর্তমানে যে জেলার বাসিন্দা সে জেলার নাম নির্বাচন করতে হবে।
Police Station:
এখানে আপনার বর্তমান জেলার পুলিশ ষ্টেশন বা থানা নির্বাচন করতে হবে।
Permanent Address:
এই সেকশনে আপনার Present Address এর ন্যায় স্থায়ী ঠিকানার তথ্য সরবারহ করতে হবে। আপনার স্থায়ী ঠিকানা যদি বর্তমান ঠিকানার অনুরুপ হয়ে থাকে তাহলে স্থায়ী ঠিকানার তথ্য গুলো স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হবে। আপনাকে আর টাইপ করতে হবে না। আর যদি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানার অনুরুপ না হয়ে থাকে তাহলে পূর্বের ন্যায় Permanent Address টাইপ করুন।

SAVE NOW & CONTINUE IN THE FUTURE :
আপনি যদি উল্লেখিত তথ্য এখন সংরক্ষন করে পরবর্তী বাকী অংশ STAG-2 পূরন করতে চান তাহলে এই বাটনটিতে ক্লিক করুন । তাহলে উল্লেখিত ইমেল ঠিকানায় আপনার এপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড সরবারহ করা হবে যাতে পরবর্তীতে বাকী অংশ STAG-2 সরাসরি পুরন করতে পারেন। লক্ষ্য করুন একটি মেসেজ বক্সে ‘‘Your application has been saved. Please check your email for your application ID and password’’ লেখা উপস্থিত হয়েছে।
এবার Ok বাটনে ক্লিক করুন এবং বের হয়ে যান অথবা এখুনি বাকী অংশ STAG-2 পুরন করতে চাইলে SAVE & NEXT বাটনে ক্লিক করুন । আপনার ই-মেইল থেকে এপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড জেনে নিয়ে Application ID টেক্সট বক্সে এপ্লিকেশন আইডি এবং Password টেক্স বক্সে পাসওয়ার্ড টাইপ করে Login করুন ।
লক্ষ করুন নতুন যে পেইজ আসবে সেখানে Application Status, Complete Application এবং Change Password এই তিনটি অপশন সংযুক্ত হয়েছে এবং তার নীচে আপনার নামসহ Logout অপশন যুক্ত হয়েছে। উপরের বাম পাশে সংযুক্ত হয়েছে আপনার এপ্লিকেশন আইডি। USER APPLICATION STATUS সেকশনে ‘‘Your Online Application is not yet completed” বার্তাটি দেখাচ্ছে। অর্থাৎ আপনার এপ্লিকেশনটি এখনও সম্পূর্ন পূরণ হয়নি। আপনি চাইলে Complete Now- এ লেখাটিতে ক্লিক করে PASSPORT APPLICATION STAGE-1 উপনিত হতে পারেন এবং প্রয়োজনীয় সংশোধন না থাকলে STAGE-2 বাটনে ক্লিক করে সরসরি STAGE-2 তে যেতে পারেন।
অনলাইনে মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) আবেদনের নিয়মাবলী (পর্ব-২) পড়ুন এখান থেকে।





