অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মেহেদী হাসান (২৩) ২। সেন্টু (২২) ৩। ইয়াসিন (২৪) ৪। ইসরাফিল হোসেন (১৯) ৫। সোহান চৌধুরী সামীর (২২) ৬। ফরহাদ হোসেন ( ২০) ৭। নাঈম ( ২১) ৮। জসিম (২২) ৯। সাইফুদ্দিন সেলিম (২৭) ১০। সানি ওরফে গনি (৩১) ও ১১। বকিল হোসেন (২১)।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ জুন ২০২৫ খ্রি.) সাঁড়াশি অভিযান পরিচালনা করে থানা এলাকার বিভিন্ন স্থান হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পেশাদার মাদক কারবারি, ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। এ সময় তাদের হেফাজত হতে বেশ কিছু দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে মোহাম্মদপুর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।




