অবৈধভাবে মোবাইল নম্বরের কল ডিটেইল রেকর্ড (সিডিআর), জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধনের তথ্য, এসএমএস কনটেন্ট ও এলসিএল/এলআরএল বিক্রয়কারী চক্রের এক সদস্যকে মগবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেফতারকৃতের নাম-১। অমিত পাল (২১)।
সিটিটিসি সূত্রে জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০:০০ ঘটিকায় একটি ফেসবুক আইডি থেকে বিভিন্ন গোপন ও সংবেদনশীল ব্যক্তিগত ডেটা অর্থের বিনিময়ে বিক্রয়ের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল। ফেসবুক আইডির ব্যক্তিকে শনাক্ত করে সিটিটিসি-সাইবার ইন্টেলিজেন্স অ্যানালাইসিস টিম। পরবর্তীতে অভিযান পরিচালনা করে মগবাজার এলাকা হতে অমিত পালকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত স্মার্টফোন এবং হোয়াটসঅ্যাপ চ্যাটে লেনদেন ও ডেটা বিক্রির ৪০ পাতা স্ক্রিনশট আলামত হিসেবে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে সাইবার স্পেসে বেআইনিভাবে প্রবেশ করে প্রতারণা ও অবৈধ ই-ট্রানজেকশন চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে রমনা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।





