রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় চোরাই এসির তারসহ আইনের সহিত সংঘাতে জড়িত দুই শিশুকে আটক করেছে বাড্ডা থানা পুলিশ।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) ভোর আনুমানিক ৪:০০ ঘটিকায় আফতাবনগরের জহিরুল ইসলাম সিটির বি ব্লকে ইম্পেরিয়াল কলেজের সামনে সোসাইটির নিরাপত্তাকর্মীরা দুই শিশুকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। থানা পুলিশকে সংবাদ দিলে তাৎক্ষিণিক বাড্ডা থানা পুলিশ সেখানে গিয়ে তাদের আটক করেন এবং এ সময় তাদের কাছ থেকে চোরাই এসির কাটা তার উদ্ধার করা হয়।
আটক শিশুদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, সোসাইটির বিভিন্ন ফ্ল্যাট থেকে এসির তার চুরি করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
এ ঘটনায় আইনের সহিত সংঘাতে জড়িত দুই শিশুর বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





