আইসিসি হল অব ফেম বা আইসিসি ক্রিকেট হল অব ফেম (ICC Cricket Hall of Fame) সুদীর্ঘ ও বর্ণাঢ্যময় ক্রিকেট খেলোয়াড়ী জীবনে বিশ্বের খ্যাতিমান তারকা খেলোয়াড়দেরকে প্রদেয় স্বীকৃতি ও সম্মাননাবিশেষ। ২০০৯ সালে সর্বপ্রথম চালু হয় এই আইসিসি হল অব ফেম।
আইসিসি হল ফেমে যুক্ত করা হয়েছে আরও তিন জন সাবেক ক্রিকেটারকে। আইসিসির এই সম্মাননায় নতুন যুক্ত হয়েছেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে, দক্ষিণ আফ্রিকার শন পোলক ও ইংল্যান্ডের জ্যানেট ব্রিটিন।
শ্রীলঙ্কাকে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি তিন সংস্করণেই নেতৃত্ব দিয়েছেন জয়াবর্ধনে। জয়াবর্ধনে ৬৫২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এরমধ্যে ১৪৯টি টেস্ট, ৪৪৮টি ওয়ানডে ও ৫৫টি টি-টোয়েন্টি। তিনি টেস্টে ১১ হাজার ৮১৪ রান, ওয়ানডে ১২ হাজার ৬৫০ রান ও টি-টোয়েন্টিতে ১৪৯৩ রান। বল হাতে ১৪টি উইকেটও আছে জয়াবর্ধনের দখলে।
পোলক দক্ষিণ আফ্রিকার পক্ষে ১০৮টি টেস্ট, ৩০৩টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সাদা পোশাকে পোলক শিকার করেছেন ৪২১টি উইকেট। ওয়ানডেতে তার দখলে আছে ৩৯৩টি উইকেট এবং টি-টোয়েন্টিতে তিনি পেয়েছেন ১৫টি উইকেট। ১৯৯৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত দীর্ঘ ১৯ বছর দক্ষিণ আফ্রিকার পক্ষে খেলেছেন এই পেসার।
নারী ক্রিকেটার ব্রিটিন ইংল্যান্ডের পক্ষে খেলেছেন ১৯৭৯ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দীর্ঘ ১৯ বছর। ২৭টি টেস্টে তার সংগ্রহ ১৯৩৫ রান ও ৯টি উইকেট। ৬৩টি ওয়ানডে ম্যাচে ব্রিটিন সংগ্রহ করেছেন ২১২১ রান ও ৮টি উইকেট। উভয় সংস্করণেই পাঁচটি করে শতক করেন ব্রিটিন।




