রোববার (২৫ আগস্ট) থেকে মেট্রোরেল চালু হতে পারে। মেট্রোরেলের কর্মচারিরা নিজ নিজ কাজে যোগদান করেছে। আগামী রোববার থেকে মেট্রোরেল চালু হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২০ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক ঢাকার প্রেসক্লাবস্থ মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন। এসময় তিনি কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে মেট্রোরেল অতিদ্রুত চালুর বিষয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।
মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ এই দু’টি স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে বলে তিনি জানান। পাশাপাশি তিনি এ দু’টি স্টেশনের কার্যক্রম চালুর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। তথ্যসুত্র: বাসস।





