ডিএমপি নিউজ : দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে। সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, শ্রীমঙ্গলে আজ ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমতে পারে। এখানে মাঝারি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা কম থাকলেও মৌলভীবাজারের সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদ উষ্ণতা ছড়িয়েছে।





