আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে বাংলাদেশের ঐতিহ্যবাহী পাঁচ তারকা হোটেল ‘হোটেল ইন্টারকন্টিনেন্টাল’। যেটি ছিল সাবেক হোটেল শেরাটন হিসেবে সবার কাছে পরিচিত নাম। ঐতিহ্য ও আধুনিকতার সমাহারে সাজানো হোটেল ইন্টারকন্টিনেন্টাল আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ঘোষণা করবেন। খবর বাসস।





