গ্যাসের পাইপলাইন সংস্কারের জন্য আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা নিরসনে রাজধানীর মুরাদপুর পোকার বাজার রোড সংলগ্ন মুরাদপুর হাইস্কুল ও জুরাইন এলাকায় বিদ্যমান গ্যাস পাইপলাইনের সংস্কার ও সংশ্লিষ্ট সার্ভিস লাইন স্থানান্তরে টাই-ইন-এর কাজ করা হবে।
সেই জন্যে মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর জুরাইন মাদ্রাসা রোড, জুরাইন মেডিক্যাল রোড, জিয়া সরণি, এ কে স্কুল রোড এবং মীর হাজীরবাগসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার সব ধরনের গ্রাহকের (আবাসিক, সিএনজি, বাণিজ্যিক ও শিল্প) গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।





