রাজধানীর আদাবর থানা এলাকার একটি বাসা থেকে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীদের নাম- ১। মোঃ রাকিব মাহমুদ (২০), ২। আঃ রহমান ওরফে অর্পণ (২২), ৩। মোঃ মিশকাত আলম ভূঁইয়া (২৬), ৪। মোঃ রহমান শুভ (১৯), ৫। সৈকত হোসেন সম্রাট (২২) ও ৬। মোঃ বিজয় (২০)।
আদাবর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটে পুলিশ জানতে পারে, আদাবরের ১৬ নম্বর রোডের একটি বাসার ভেতরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং রাষ্ট্রের অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে। সংবাদের ভিত্তিতে আদাবর থানা পুলিশ রাত ১০টা ৫ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই বাসার ভেতর থেকে ছয়জনকে গ্রেফতার করে।
এ ঘটনায় আদাবর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।





