ডিএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তাদের নিয়মিত অভিযানে ৪৫জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য।
আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস ডিএমপি নিউজকে বলেন, গত ২৪ ঘন্টায় আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
তিনি বলেন, বোয়ালিয়া মডেল থানা-০৯ জন, রাজপাড়া থানা-০৭ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০৫ জন, কাটাখালী থানা-০৩ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০২ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৭ জন, কর্ণহার থানা-০২ জন, দামকুড়া থানা-০১ জন ও ডিবি পুলিশ-০৪ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৯ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও তিনি ডিএমপি নিউজকে জানান।





