আরিয়ান নামে সাত বছরের এক ছেলে শিশুর সন্ধান চায় ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টার। শিশুর গায়ের রঙ কালো এবং উচ্চতা ৩ ফিট ৫ ইঞ্চি। তার পরনে ছিল নেভি ব্লু গেঞ্জি এবং হালকা গোলাপী রঙয়ের প্যান্ট।
ভিকটিম সাপোর্ট সেন্টার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বাড্ডা থানাধীন মেরুল বাড্ডা বৌদ্ধ মন্দির এলাকায় একা বসে থাকতে দেখে পথচারীরা তাকে বাড্ডা থানা পুলিশের নিকট নিয়ে আসে। পুলিশকে শিশুটি জানায় তার নাম -আরিয়ান, পিতা-দুলু, মাতা-মৃত শিল্পী, থানা-ত্রিশাল ও জেলা-ময়মনসিংহ। এর বেশি কোনো তথ্য শিশুটি দিতে পারেনি।
পরর্বতীতে, বাড্ডা থানা পুলিশ শিশুটিকে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ভিকটিম সার্পোট সেন্টারে হস্তান্তর করে। বর্তমানে উক্ত শিশু তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ আশ্রয়ে রয়েছে। এ বিষয়ে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, জিডি নং- ১৩৫ তারিখ- ০২/০৯/২০২৬ খ্রি.।
কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির পরিবারের সন্ধান পেলে তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে ডিউটি অফিসারের মোবাইল নম্বর ০১৩২০-০৪২০৮৫ অথবা টিএনটি নম্বর ০২-৪১০২৪৮৪৮-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





