ডিএমপি নিউজঃ আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে পুনরায় স্কুলসমূহ খুলে দেয়া হয়েছে। মহামারি সত্ত্বেও ধীরে ধীরে সশরীরে ক্লাস পুনরায় শুরুর অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে।
ডেপুটি মেয়র দিয়াগো স্যানটিলি বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিদ্যালয়ে পুনরায় ফিরে আসা তাদের শিক্ষাগত জীবনের গুরুত্বপূর্ণ পর্যায়কে আরো নিবিড় করবে।
স্কুল কর্তৃপক্ষ জানায়, খোলা আকাশের নিচে স্কুল প্রাঙ্গনে এসব ক্লাশ অনুষ্ঠিত হবে। সংক্রমণ এড়াতে শিক্ষার্থীদের ১০ জন করে গ্রুপে ভাগ করে নেয়া হবে।
করোনা মহামারির প্রাদুর্ভাবের কারণে গত ১৫ মার্চ থেকে দেশটিতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ রয়েছে। তখন থেকে জুম ও অন্যান্য ইন্টারনেট ফ্ল্যাটফর্ম থেকে ক্লাশ নেয়া হচ্ছে।




