ডিএমপি নিউজি: ইংল্যান্ডে ক্লাস চলাকালে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে। সেখানে আগে থেকেই কিছু স্কুলে এ নিয়ম চালু ছিল।
গত মঙ্গলবার এ-সংক্রান্ত একটি নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এতে সব স্কুলে ক্লাস চলাকালে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ হয়েছে। সরকারি নির্দেশিকায় বিষয়টিতে নজরদারির জন্য প্রধান শিক্ষকের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন নীতির লক্ষ্য দেশের সব স্কুলে একটি সামঞ্জস্যপূর্ণ পদ্ধতি নিশ্চিত করা।
ক্লাস চলাকালে মোবাইলের ব্যবহার নিষিদ্ধ করার জন্য একেক স্কুল একেক পদ্ধতি অবলম্বন করবে। সূত্র: বিবিসি.





