ডিএমপি নিউজ: ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ৩১ অক্টোবর ২০২২ সোমবার এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল, কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যু বরণ করেছিলেন?
এক নজরে ইতিহাসের পাতায় ৩১ অক্টোবর ঘটনাবলি:
১৯১৪- কৃষ্ণসাগরে রাশিয়াকে আক্রমণ করে তুরস্ক।
১৯৩৬- কলকাতায় বাংলা ভাষায় মুসলমানদের প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক আজাদ’ প্রকাশিত হয়।
১৯৬৬- বিশিষ্ট সাঁতারু মিহির সেন পানামা খাল অতিক্রম করেন।
১৯৮৪- নিজের দেহরক্ষীর গুলিতে নিহত হন ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
১৯৮৮- চার বোনকে একত্রে বিয়ে করে ভুটানের রাজা ওয়াংচুকের চাঞ্চল্য সৃষ্টি করেন।
আজকে যাদের জন্ম হয়:
১৭৯৫- ইংরেজি সাহিত্যের একজন রোমান্টিক কবি জন কিটস।
১৯৩১- বাংলা ছড়ার গানের জনপ্রিয় গায়িকা জপমালা ঘোষ।
১৯৪৬- আইরিশ অভিনেতা স্টিফেন রেয়া।
১৯৭৬- স্প্যানিশ ফুটবলার গুতি।
আজকে যাদের মৃত্যু হয়:
১৯৬০- মার্কিন ঔপন্যাসিক ও কবি এইচ এল ডেভিস।
১৯৭৫- বাঙালি সংগীত পরিচালক, সুরকার, লোকজ সংগীত শিল্পী শচীন দেব বর্মন।
১৯৮৬- নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও রসায়নবিদ রবার্ট সেন্ডারসন মুল্লিকেন।
১৯৮৭- বাঙালি গণিতবিদ ও পরিসংখ্যানবিদ রাজচন্দ্র বসু।
২০০২- বাঙালি কল্পবিজ্ঞান লেখক সিদ্ধার্থ ঘোষ।
আজকের দিবস:
হ্যালোউইন উৎসব।





