বিশ্বে প্রতিদিনই ঘটে অসংখ্য ঘটনা, জন্ম নেয় নতুন ইতিহাস। এর অনেকটাই সময়ের স্রোতে হারিয়ে যায়, আবার কিছু ঘটনা স্থায়ীভাবে স্থান করে নেয় ইতিহাসের পাতায়। চলুন জেনে নেওয়া যাক আজকের (১৮ নভেম্বর) এ দিনে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা।
ব্যাটল অব সোমির সমাপ্তি (১৯১৬)
প্রথম বিশ্বযুদ্ধের সময় সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষগুলোর একটি ছিল ব্যাটল অব সোমি। ১৪০ দিনব্যাপী এই ভয়াবহ যুদ্ধে ফ্রান্সের সোমি নদীর তীরবর্তী এলাকায় জার্মানদের বিরুদ্ধে লড়াই করে ব্রিটিশ ও ফরাসি বাহিনী। ১৯১৬ সালের ১৮ নভেম্বর জার্মান বাহিনীর পরাজয়ের মধ্য দিয়ে যুদ্ধটির সমাপ্তি ঘটে। এই সংঘাতে তিন লাখের বেশি সেনা প্রাণ হারান এবং প্রায় ১০ লাখ সেনা আহত হন— যা এটিকে মানবসভ্যতার অন্যতম ভয়াবহ যুদ্ধগুলোর একটি হিসেবে চিহ্নিত করে।
নারীদের ভোটাধিকারের দাবিতে বিক্ষোভে হামলা (১৯১০)
১৮ নভেম্বর ১৯১০-যুক্তরাজ্যের লন্ডনে ঘটে এক ঐতিহাসিক বিক্ষোভ। ভোটাধিকার অর্জনের দাবিতে কয়েকশ নারী শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। কিন্তু হঠাৎই পুলিশের হামলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার পরদিন সংবাদমাধ্যম এ বিক্ষোভকে “ব্ল্যাক ফ্রাইডে প্রোটেস্ট নামে আখ্যায়িত করে। নারীদের অধিকার আন্দোলনের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
হাইতির স্বাধীনতার পথে বড় পদক্ষেপ (১৮০৩)
একসময় ফ্রান্সের উপনিবেশ ছিল হাইতি। ১৮০৩ সালের ১৮ নভেম্বর হাইতির জনগণ ফরাসি ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলে। গণবিক্ষোভ ও আন্দোলনের মুখে ফরাসি বাহিনী পরবর্তী সময়ে হাইতি ছাড়তে বাধ্য হয়। এরই ধারাবাহিকতায় হাইতি অর্জন করে স্বাধীনতা—যা লাতিন আমেরিকায় প্রথম স্বাধীন কৃষ্ণাঙ্গ প্রজাতন্ত্র হিসেবে পরিচিতি পায়।
মাইনক্রাফটের আনুষ্ঠানিক মুক্তি (২০১১)
বিশ্বব্যাপী জনপ্রিয় ভিডিও গেম মাইনক্র্যাফট মুক্তি পায় ২০১১ সালের ১৮ নভেম্বর। খুব অল্প সময়ের মধ্যেই গেমটি অনলাইন গেমারদের কাছে ব্যাপক সাড়া ফেলে এবং বর্তমানে এটি ইতিহাসের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ভিডিও গেম হিসেবে স্বীকৃত।
ইতিহাসের এই দিনে আরও যা ঘটেছে
পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল লন্ডনের বিখ্যাত ঘড়ি বিগ বেন।
সুয়েজ খাল দিয়ে প্রথমবারের মতো জাহাজ চলাচল শুরু।
শেষ হয় প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক শত্রুতা।
চাঁদের অন্ধকার অংশের প্রথম ছবি প্রকাশ।
মহাকাশে তোলা হয় প্রথম সেলফি।
তথ্য সূত্র: অনলাইন।





