ইতিহাসের পাতায় ৩ ডিসেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। চলুন জেনে নেই এই দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যুবার্ষিকী ।
ঘটনাবলী:
১৮০৪ – নেপোলিয়ান ক্ষমতায় অধিষ্ঠিত হন।
১৮১৫ – নেপালের রাজা ও ব্রিটিশদের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত।
১৮২৩ – স্বাধীনচেতা মার্কিন রাষ্ট্রপতি জেমস মনরো তার বিখ্যাত ও মনরো নীতি ঘোষণা করেন।
১৮৫২ – তৃতীয় নেপোলিয়নকে সম্রাট করে দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য ঘোষিত হয়।
১৮৫৯ – আমেরিকার দাস বিদ্রোহী ও সমাজ সংস্কারক জন ব্রাউনকে ফাঁসি দেওয়া হয়।
১৯৪২ – স্ট্যালিন গ্রাডে জার্মানির পরাজয়।
১৯৪২ – শিকাগোতো বিশ্বের প্রথম আণবিক চুল্লি পরীক্ষামূলক ভাবে শুরু হয়,
১৯৪৭ – ফিদেল কাস্ত্রো ঘোষণা দেন তিনি মার্কসিস্ট-লেনিনিস্ট এবং কিউবার লক্ষ্য সমাজতন্ত্র।
১৯৪৮ – ফ্রাঙ্ক যোসেফ অস্ট্রিয়ার রাজা হন।
১৯৫৪ – এশিয়ার দেশ লাওস পূর্ণ স্বাধীনতা লাভ করে।
১৯৫৬ – কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ট্রো স্বাধীনতা সংগ্রাম শুরু করেন।
১৯৭১ – পাক বাহিনীর হামলায় রামপুরা ও মালিবাগে ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ সরবরাহ লাইন। নোয়াখালী থেকে চট্টগ্রামের পথে পথে শুরু হয় সম্মুখযুদ্ধ।
১৯৭১ – সংযুক্ত আরব আমিরাত ব্রিটিশ উপনিবেশবাদ থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৭৮ – রোমে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল সদর দফতর স্থাপিত হয়।
১৯৮৪ – ভূপালে বিষগ্যাসে ৩ হাজার লোক নিহত এবং ৫০ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়।
১৯৮৯ – বিশ্বনাথ প্রতাপ সিং ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত হন।
১৯৯০ – একীভূত জার্মানিতে প্রথম সাধারণ নির্বাচনে হেলমুট কোলের নেতৃত্বে ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট দল জয়লাভ করে।
১৯৯৫ – লাওস প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
১৯৯৭ – পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত
জন্ম:
১৮৫৯ – জর্জেস সেউরাত, ফরাসি চিত্রশিল্পী।
১৮৮৫- জর্জ আর. মিনট, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান চিকিৎসক ও অধ্যাপক।
১৮৮৮ – ক্ষিতিমোহন সেন,ভারতীয় বাঙালি গবেষক, সংগ্রাহক এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
১৮৯২ – গোলাম আম্বিয়া খান লোহানি, বাঙালি বিপ্লবী, সাংবাদিক, অধ্যাপক এবং ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা।
১৮৯৬ – সোভিয়েত ইউনিয়োনের সামরিক নেতা জর্জি ঝুকভ।
১৮৯৭ – ইভান বাগ্রাময়ান, রাশিয়ান জেনারেল।
১৮৯৮ – ইন্দ্রলাল রায়, প্রথম ভারতীয় বাঙালি বিমান চালক প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষে যুদ্ধ করেন এবং মৃত্যুবরণ করেন।
১৯২১ – কামরুল হাসান, বাংলাদেশী পটুয়া চিত্রশিল্প।
জুলি হ্যারিস, আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।
১৯৩০ – গ্যারি স্ট্যানলি বেকার, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক।
১৯৪৪ – ইব্রাহিম রুগোভা, কসোভোর প্রথম রাষ্ট্রপতি, প্রথম সারির কসোভো-আলবেনীয় রাজনীতিবীদ, বুদ্ধিজীবী ও লেখক।
মৃত্যু:
১৮১৪ – মার্কুইস ডি সাদে একজন ফরাসি লেখক, স্বাধীনতাকামী
১৮৮১ – কার্ল মার্কস এর স্ত্রী ও আমৃত্যু সহযোদ্ধা জেনি ফন ভেস্টফালেন ।
১৮৮৮ – তুর্কি কবি নেমিক কামাল ।
১৯৫৭ – হ্যারিসন ফোর্ড, আমেরিকান অভিনেতা।
১৯৬৫ – সাহিত্যিক সৈয়দ এমদাদ আলী,
১৯৬৬ – লাউৎসেন এখবার্টস ইয়ান ব্রাউয়ার, ওলন্দাজ গণিতবিদ,
১৯৮২ – মার্টি ফেল্ডম্যান, ইংরেজ অভিনেতা, গায়ক, পরিচালক ও চিত্রনাট্যকার।
১৯৮৫ – ফিলিপ্ লার্কিন, ইংরেজ লেখক ও কবি।
২০১৪ – জেয়ান বেলিভেয়াউ, কানাডিয়ান আইস হকি খেলোয়াড়।




