ইতিহাসের পাতায় ৪ ডিসেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। চলুন জেনে নেই এই দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যুবার্ষিকী ।
ঘটনাবলী:
১১৫৪ – ৪র্থ অড্রিয়ান পোপ নির্বাচিত হন। তিনিই একমাত্র ইংরেজ, যিনি পোপ পদে অধিষ্ট হন।
১৫৩৪ – তুরস্কের সুলতান সুলেমান বাগদাদ দখল করেন।
১৬৪৪ – শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৭৯১ – বিশ্বের সবচেয়ে প্রাচীন বরিবাসরীয় ব্রিটেনে দি অবজার্ভার পত্রিকা প্রকাশ হয়।
১৭৯৮ – ইংল্যান্ডে আয়কর প্রবর্তন হয়।
১৮২১ – ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ও তারাচরণ দত্তের সম্পাদনায় সাপ্তাহিক ‘সম্বাদ কৌমুদী’ প্রথম প্রকাশ হয়।
১৮২৯ – লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক আইন করে সতীদাহ প্রথা বন্ধ করে দেন।
১৮৩৩ – যুক্তরাষ্ট্রে দাসপ্রথাবিরোধী সংগঠন গড়ে ওঠে।
১৮৯৯ – প্রথমবারের মতো টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্য মানবদেহে ভ্যাকসিন ব্যবহার করা হয়।
১৯২৪ – মুম্বাইয়ে গেটওয়ে অব ইন্ডিয়ার উদ্বোধন হয়।
১৯৫৩ – শেরে বাংলা, ভাসানী ও সোহরাওয়ার্দীর নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠন।
১৯৫৯ – সেচ ও বিদ্যুৎ প্রকল্প রূপায়নের লক্ষ্যে ভারত ও নেপালের মধ্যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর হয়।
১৯৬৫ – আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড সময় সন্ধ্যা সাড়ে ৭টায় যুক্তরাষ্ট্র কেনেডি কেপ থেকে হারকিউলিস-২ রকেট দিয়ে ‘জেমিনি ৭.’ উপগ্রহ ধরনের নভোযান উৎক্ষেপণ করে।
১৯৭০ – পল্টনে বিশাল জনসমুদ্রে মওলানা ভাসানীর স্বাধীন পূর্ব পাকিস্তান দাবি উত্থাপন।
১৯৭১ – ভারত–পাকিস্তান যুদ্ধ ১৯৭১- এ ভারতীয় নৌবাহিনী পাকিস্তানি নৌবাহিনীর চারটি জাহাজ নষ্ট করে দেয়।
১৯৭৪ – শ্রীলংকায় বিমান দুর্ঘটনায় ১৯১ জন নিহত হন।
১৯৭৫ – সুরিনাম জাতিসংঘে যোগদান করে।
১৯৮০ – ড্রামার জন বনহ্যামের মৃত্যুতে (২৫ সেপ্টেম্বর) লিজেন্ডারি ইংরেজ রক ব্যান্ড লেড জেপ্লিন ভেঙ্গে যায়।
১৯৮১ – দিল্লি কুতুবমিনার এলাকায় পদপিষ্ট হয়ে ৪৫ জনের প্রাণহানি ঘটে।
১৯৯০ – গণআন্দোলনের মুখে বাংলাদেশের ৯ বছরের প্রেসিডেন্ট এরশাদের পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা।
১৯৯১ – সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত ঘোষিত।
১৯৯১ – বৈরুতে সাংবাদিক টেরি এ অ্যান্ডারসন সাত বছর বন্দি থাকার পর মুক্তি লাভ করেন।
১৯৯৩ – ইয়েলৎসিনের অনুগত ট্যাংক ও সাঁজোয়া বাহিনী ১০ ঘণ্টা রক্তক্ষয়ী সংঘর্ষের পর পার্লামেন্ট ভবন দখল করে নেয় এবং এক হাজার বিদ্রোহীকে গ্রেফতার করে।
১৯৯৬ – মঙ্গলগ্রহের উদ্দেশে নভোযান পাথফাইন্ডার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উড্ডয়ন করে।
১৯৯৫ – প্রোগ্রামিং ল্যাংগুইজ জাভাস্ক্রিপ্টের যাত্রা শুরু।
১৯৯৯ – মিছেল ফ্রান্সের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পার্টির প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হন।
জন্মঃ
১৮৭৫ – জার্মান কবি রাইনার মারিয়া রিলকে।
১৮৮৮ – রমেশচন্দ্র মজুমদার, ভারতের বাঙালি অধ্যাপক ও ইতিহাসবিদ।
১৮৯৩ – দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, ভারতের প্রখ্যাত বাঙালি অভিনেতা।
১৯১০ – আর. ভেঙ্কটরমন, ভারতীয় আইনজ্ঞ, স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের অষ্টম রাষ্ট্রপতি।
১৯৩৫ – কাজী আবদুল বাসেত, বাংলাদেশি চিত্রশিল্পী এবং চারুকলা বিষয়ের শিক্ষক।
১৯৮৩ – কাজী মারুফ, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা।
১৯৯১ – সারাহ ভিঞ্চি, অস্ট্রেলিয়ার ১ পয়েন্ট হুইল চেয়ার বাস্কেটবল খেলোয়াড়।
মৃত্যুঃ
১১৩১ – ফারসি কাব্য সাহিত্যের অবিস্মরণীয় কবি ওমর খৈয়াম।
১৯৮৯ – সৈয়দ মুহাম্মদ আহসান, পূর্ব পাকিস্তানের গভর্নর।
২০০০ – কলিন কাউড্রে, ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সিতে জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ ক্রিকেটার ও অধিনায়ক।
২০১৬ – অরুণকুমার বসু, রবীন্দ্র বিশেষজ্ঞ, শিক্ষক ও কালজয়ী বাংলা গানের স্রষ্টা।
২০১৭ – পূরবী মুখোপাধ্যায়, প্রথিতযশা রবীন্দ্র সংগীতশিল্পী। শশী কাপুর, বিখ্যাত ভারতীয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা।
২০১৯ – বব উইলিস, সাবেক ইংল্যান্ড অধিনায়ক, কিংবদন্তি ফাস্ট বোলার ও তিন দশক ধরে ধারাভাষ্যকার।
২০২২ – বিশ্বের সেরা ১০ টেনিস সেরা তারকার কোচ নিক বলেতিয়েরি। তথ্য সূত্র: অনলাইন।




