ইতিহাসের পাতায় ২১ জুন একটি গুরুত্বপূর্ণ দিন। চলুন জেনে নেই এই দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যুবার্ষিকী ।
আজকের ঘটনাবলী:
১৭৮৮ – যুক্তরাষ্ট্রের সংবিধান কার্যকর করা হয়।
১৮৬২ – অবিভক্ত ভারতের প্রথম ব্যারিস্টার জ্ঞানেন্দ্র মোহন ঠাকুর ইংল্যান্ডের লিংকন ইন থেকে ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ হন।
১৮৯৮ – যুক্তরাষ্ট্র স্পেনের হাত থেকে গোয়াম দখল করে নেয়।
১৯১৬ – তুরস্কের বিরুদ্ধে আরবদের বিদ্রোহ।
১৯৩৫ – প্যারিতে বিশ্বের নেতৃস্থানীয় শিল্পী সাহিত্যিকদের উপস্থিতিতে প্রথম আন্তর্জাতিক ফ্যাসিবিরোধী সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৯৪৮ – স্বাধীন ভারতের প্রথম ও শেষ গর্ভনর জেনারেল হন চক্রবর্তী রাজাগোপালাচারী।
১৯৭০ – ব্রাজিলের তৃতীয়বার ‘জুলে রিমে’ কাপ বিজয় ও সে কাপের স্থায়ী অধিকার লাভ।
১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় জাম্বিয়া।
১৯৭৬ – ফ্রান্সের রেডিও স্টেশনের মার্কিন মিউজিশিয়ান জোয়েল কোহেন প্রথম বিশ্ব সংগীত দিবসের প্রস্তাব করেন।
১৯৮১ – ইসলামী ইরানের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনী (র.) ইরানের তৎকালীন প্রেসিডেন্ট আবুল হাসান বনিসদরের প্রতি সংসদের অনাস্থা ও প্রেসিডেন্ট পদে তাকে অযোগ্য ঘোষণার রায় অনুমোদন করেন।
১৯৮৫ – সালের এই দিন থেকে ইউরোপ এবং পরে সারা বিশ্বে বিশ্ব সংগীত দিবস হিসেবে পালন করা শুরু হয়।
১৯৯০ – ইরানে ভূমিকম্পে ৪০ হাজার লোকের প্রাণহানি ঘটে।
১৯৯৪ – পশ্চিমি দুনিয়ার শর্ত মেনে নিয়ে রাশিয়া ন্যাটোতে যোগ দেয়।
২০০২ – বাংলাদেশের রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগ। স্পিকার জমির উদ্দিন সরকার অস্থায়ী রাষ্ট্রপতি হন।
২০০৪ – মহাশূন্যে প্রথম বেসরকারি মহাকাশযান স্পেসশিপ ওয়ান সফলভাবে উড্ডয়ন করে।
২০২০ – বলয়গ্রাস সূর্যগ্রহণ অনুষ্ঠিত।
আজকের যাদের জন্ম হয়:
১৭৮১ – সিমেওঁ দ্যনি পোয়াসোঁ, ফরাসি গণিতবিদ, জ্যামিতিবিদ এবং পদার্থবিজ্ঞানী।
১৮৩৯ – মাচাদো দে অ্যাসিস, ব্রাজিলের বিখ্যাত ঔপন্যাসিক, কবি, নাট্যকার ও ছোট গল্পকার ছিলেন।
১৮৫৬ – ফ্রিড্রিশ ক্লুগে, জার্মান ভাষাবিজ্ঞানী।
১৮৮২ – লুইস কোম্পানিস, কাতালোনিয়ার ১২৩তম প্রেসিডেন্ট।
১৯০৫ – জাঁ পল সার্ত্র, ফরাসি দার্শনিক, নাট্যকার, সাহিত্যিক এবং সমালোচক।
১৯২১ – জুডি হলিডে, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।
১৯২৫ – মরিন স্ট্যাপলটন, মার্কিন অভিনেত্রী।
১৯৩৭ – জন এডরিচ, সাবেক ও বিখ্যাত ইংরেজ ক্রিকেট তারকা।
১৯৪০ – বিকাশ ভট্টাচার্য, প্রখ্যাত ভারতীয় চিত্রশিল্পী।
১৯৪৩ – রাহিজা খানম ঝুনু, একুশে পদক বিজয়ী বাংলাদেশি নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষক।
১৯৪৪ – টনি স্কট, ইংরেজ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
১৯৪৫ – নির্মলেন্দু গুণ, বাংলাদেশ ও বাংলা ভাষার গুরুত্বপূর্ণ কবিদের একজন।
১৯৪৭ – শিরিন এবাদি, ইরানের একজন আইনজীবী ও মানবাধিকার কর্মী।
১৯৪৮ – ইয়ান ম্যাকইউয়ান, খ্যাতিমান ইংরেজ ঔপন্যাসিক।
১৯৫২ – জেরেমি কোনি, সাবেক ও বিখ্যাত নিউজিল্যান্ডীয় ক্রিকেট তারকা।
১৯৫৩ – বেনজীর ভুট্টো, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৫৫ – মিশেল প্লাতিনি, ফরাসি ফুটবলার এবং পরিচালক।
১৯৬১ – জোকো উইদোদো, ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট।
১৯৬৫ – ওয়াচৌস্কি ভ্রাতৃদ্বয়, মার্কিন পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।
১৯৬৭ – ইংলাক সিনাওয়াত্রা, থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন।
১৯৭৯ – ক্রিস প্রাট, মার্কিন অভিনেতা।
১৯৮২ – প্রিন্স উইলিয়াম, ডিউক অব কেমব্রিজ।
১৯৮৩ – অ্যাডওয়ার্ড স্নোডেন, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক সদস্য।
আজকে যাদের মৃত্যু হয়:
১৮৫২ – ফেড্রিক ফ্রোবেল, জার্মান ধর্মযাজক ও কিন্ডারগার্টেন স্কুলের সূচনাকারী।
১৯১৪ – বের্টা ফন জুটনার, অস্ট্রীয় ঔপন্যাসিক এবং শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কবি।
১৯৩৯ – বাংলা মঞ্চ ও চলচ্চিত্রের অভিনেত্রী, গায়িকা কঙ্কাবতী দেবী।
১৯৫৪ – গিডিয়ন সানবেক, সুয়েডীয়-মার্কিন তড়িৎ প্রকৌশলী।
১৯৫৭ – ইয়োহানেস স্টার্ক, বিখ্যাত জার্মান পদার্থবিজ্ঞানী।
১৯৭০ – সুকর্ণ, ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট।
১৯৯১ – রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশি কবি, গীতিকার।
১৯৯৭ – শিনতারো কাতসু, জাপানি অভিনেতা, গায়ক, প্রযোজক ও পরিচালক।
২০০৪ – লিওনেল ব্রিজোলা, ব্রাজিলিয়ান রাজনীতিবিদ।
২০১২ – সুনীল জানা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি ফটো সাংবাদিক।
তথ্য সূত্র: অনলাইন।





