ইতিহাসের পাতায় ১৩ আগস্ট একটি গুরুত্বপূর্ণ দিন। চলুন জেনে নেই এই দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম , মৃত্যুবার্ষিকী ও দিবস।
ঘটনাবলী:
১৫৯৮ – ফরাসী সম্রাট চতুর্থ হেনরি এক ঐতিহাসিক নির্দেশ জারি করেন ৷
১৬৪৫ – সুইডেন ও ডেনমার্ক শান্তিচুক্তি করে ।
১৭৪০ – রটারড্যামে অনশন ধর্মঘট শুরু হয় ।
১৭৮৪ – ইংল্যান্ডের পার্লামেন্টে ভারত আইন গৃহীত হয় ।
১৭৮৪ – ভারতে প্রশাসনিক সংস্কার প্রস্তাব সংবলিত ইস্ট ইন্ডিয়া বিল ব্রিটিশ পার্লামেন্টে পাস।
১৭৯২ – ফ্রান্সের বিপ্লবীরা রাজপরিবারের লোকদের বন্দি করে ।
১৮৬৮ – ১৫ আগস্ট পর্যন্ত বেশ কয়েকটি ভূমিকম্পে পেরু ও ইকুয়েডরে ৪০ হাজার লোক নিহত হয়।
১৮৮৯ – উইলিয়াম গ্রে কয়েন টেলিফোন প্যাটেন্ট করেন ।
১৯২৩ – মোস্তাফা কামাল পাশা তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৬০ – মধ্য আফ্রিকা ফরাসী উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে৷
১৯৬১ – পূর্ব জার্মানি মধ্যরাতে বার্লিন প্রাচীর নির্মাণ শুরু করে।
১৯৬৪ – ব্রিটেনে সর্বশেষ ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
১৯৭২ – দক্ষিণ ভিয়েতনাম থেকে সর্বশেষ মার্কিন সৈন্যদের প্রত্যাহার।
২০১১ – সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচ জনের মৃত্যু।
জন্ম
১৮১৪ – অন্দের্শ ইয়োনাস অংস্ট্রেম, সুইডিশ পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী।
১৮৬৭ – উইলিয়াম আলেকজান্ডার ক্রেইগি, শব্দকোষপ্রণেতা।
১৯০২ – ফেলিক্স ওয়াঙ্কেল, জার্মান প্রকৌশলী।
১৯১১ – ড.ফুলরেণু গুহ, বাঙালি সমাজসেবিকা ও রাজনীতিবিদ।
১৯১২ – নোবেলজয়ী [১৯৬৯] ইতালীয় মার্কিন জীববিজ্ঞানী সালভাদর লুরিয়া।
১৯৪৫ – রবিন জ্যাকম্যান, ব্রিটিশ ভারতের শিমলায় জন্মগ্রহণকারী ইংল্যান্ডের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৫৫ – পল গ্রিনগ্রাস, ইংরেজ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও সাবেক সাংবাদিক।
১৯৬১ – কোজি কোন্দো, জাপানি সঙ্গীত রচয়িতা, পিয়ানোবাদক, এবং সঙ্গীত পরিচালক।
১৯৬১ – নীল মল্যান্ডার, সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৭৫ – শোয়েব আখতার, সাবেক পাকিস্তানি ডান হাতি ফাস্ট বোলার।
১৯৮২ – সেবাস্টিয়্যান স্ট্যান, রোমানিয়ন মার্কিন অভিনেতা।
মৃত্যু
১৭৯৫ – অহল্যাবাঈ হোলকার, ছিলেন ভারতের মারাঠা মালওয়া রাজ্যের হোলকর রাণী।
১৯১৩ – জার্মান সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের বিশিষ্ট নেতা আগস্ট বেবেল।
১৯১৭ – এডুয়ার্ড বুখনার, জার্মান রসায়নবিদ। (জ. ১৮৬০)
১৯৩২ – কৃষ্ণকমল ভট্টাচার্য বাঙালি পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। (জ.১৮৪০)
১৯৯৬ – অ্যান্টোনিও ডি স্পিনোলা, পর্তুগিজ সামরিক কর্মকর্তা, লেখক এবং রক্ষণশীল রাজনীতিবিদ।
২০১১ – তারেক মাসুদ, বাংলাদেশ বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও গীতিকার।
২০১১ – মিশুক মুনীর, সম্প্রচার সাংবাদিকতার রূপকার, চিত্রগ্রাহক ও সাংবাদিকতা ব্যক্তিত্ব।
তথ্য সূত্র: অনলাইন।





