ইতিহাসের পাতায় ২৬ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। চলুন জেনে নেই এই দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যুবার্ষিকী ।
আজকের ঘটনাবলি:
১৩৭৯ – ইংল্যান্ডে অক্সফোর্ড নিউ কলেজ প্রতিষ্ঠিত হয়।
১৭০৩ – ইংল্যান্ডে এক প্রচণ্ড ঘূর্ণিঝড়ে ৮ হাজার লোকের জীবনহানি ঘটে।
১৯০৭ – লর্ড কার্নারভন তাকে ভ্যালি অব দি কিংসে খনন কাজ দেখাশোনা করার দায়িত্ব প্রদান করেন।
১৯২২ – ব্রিটিশ প্রত্নবিদ হাওয়ার্ড কার্টার এবং লর্ড কার্নারভন মিসরের ভ্যালি অব দি কিংসে অবস্থিত তুতাংখামেনের সমাধি গৃহে প্রবেশ করেন।
১৯২২ – দুই রঙ বিশিষ্ট টেকনিকালারে নির্মিত প্রথম ছবি টোল অব দ্য সী মুক্তি পেয়েছিলো।
১৯৪৩ – যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অধূনালুপ্ত সোভিয়েত ইউনিয়ন তেহরানে বৈঠকে বসে। বৈঠকে জার্মানির সাথে যুদ্ধ পরিচালনার ব্যাপার সহ মিত্র পক্ষের দেশগুলোকে সহায়তা প্রদান এবং নিজেদের মধ্যে সহযোগিতার ব্যাপারে আলোচনা হয়।
১৯৪৯ – ভারতীয় গণপরিষদে ভারতের সংবিধান অনুমোদিত হয়।
১৯৫০ – চীনের বাহিনীর আক্রমণের ফলে কোরিয়া যুদ্ধের প্রকৃতি বদলে গিয়েছিলো।
১৯৫৫ – সাবেক সোভিয়েত ইউনিয়ন অভাবনীয় শক্তিশালী হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায়।
১৯৭৬ – ‘মাইক্রোসফট’ নামটি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত হয়।
১৯৮৯ – ৪২ বছর পর জার্মানিতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৯১ – মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্র তীরবর্তী বৃহত্তম একটি বিমান ঘাঁটি ফিলিপাইনের হাতে তুলে দেয়।
১৯৯২ – টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে (১৯ বছর ২২ দিন) শচীন টেন্ডুলকার ১ হাজার রান করেন।
২০০১ – নেপালে মাওবাদি বিদ্রোহীদের হামলায় ২৮০ জনের প্রাণহানি।
২০০৪ – জাতীয় শিক্ষা-সংস্কৃতি আন্দোলন নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ।
২০০৮- ভারতের মুম্বাই শহরে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর মদতে জঙ্গি হামলা অনুষ্ঠিত হয়।
জন্ম:
১৭৩১ – উইলিয়াম কাউপার, ইংরেজ কবি।
১৮৮৫ – দেবেন্দ্র মোহন বসু, প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী ও বিজ্ঞান-প্রশাসক।
১৮৯০ – সুনীতিকুমার চট্টোপাধ্যায়, বাঙালি, ভাষাতাত্ত্বিক, পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ।
১৮৯৬ – গোকুলানন্দ গীতিস্বামী, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যের অন্যতম পথিকৃৎ।
১৮৯৮ – কার্ল জিগলার, নোবেলজয়ী জার্মান রসায়নবিদ।
১৯১১ – শ্যাম লাহা, বাংলা ও হিন্দি চলচ্চিত্রের কৌতুক অভিনেতা।
১৯১৯ – মুহম্মদ আবদুল হাই, ধ্বনি বিজ্ঞানী ও ভাষাতাত্ত্বিক।
১৯২১ – ভার্গিজ কুরিয়েন , ভারতে দুগ্ধ উৎপাদনে শ্বেত বিপ্লবের জনক।
১৯৫৪ – ভেলুপিল্লাই প্রভাকরণ, শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী দল লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের প্রতিষ্ঠাতা।
১৯৫৬ – অনামিকা সাহা, বাঙালি ভারতীয় অভিনেত্রী।
১৯৭২ – অর্জুন রামপাল, ভারতীয় অভিনেতা, প্রযোজক, মডেল এবং টেলিভিশন উপস্থাপক।
মৃত্যু:
১৮৫৭ – সুইস ভাষাবিজ্ঞানী ফের্দিনা দে সোসুর।
১৯২৩ – যাদব চন্দ্র চক্রবর্তী, গণিতবিদ।
১৯৩১ – অগাস্ট বার্নথসেন, জার্মান রসায়নবিদ।
১৯৪৯ – বিনয় কুমার সরকার, সমাজতাত্ত্বিক।
১৯৫০ – দ্বিজেন্দ্রনাথ মৈত্র, প্রখ্যাত শল্যচিকিৎসক ও সমাজসেবী।
২০০৭ – প্রশান্তকুমার পাল, রবীন্দ্রজীবনকার।
২০০৮ – হেমন্ত কারকারে মুম্বাই সন্ত্রাসী বিরোধী স্কোয়াডের প্রধান।
২০১৭ – রাহিজা খানম ঝুনু, বাংলাদেশি নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষক।
২০২৩ – অমল মুখোপাধ্যায়, বামপন্থী শিক্ষাবিদ, কলকাতার প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ।
আজকের দিবস:
বিশ্ব কেক দিবস।
তথ্য সূত্র: অনলাইন।





