এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
আজকের ঘটনাবলি
১৪৯৩ – ক্রিস্টোফার কলম্বাস দ্বিতীয় সমুদ্রযাত্রায় অ্যান্টিগুয়া আবিষ্কার করেন।
১৬৫৯ – ইষ্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুরের কর্তৃত্ব গ্রহণ করে।
১৭৯৯ – ফ্রান্সে ব্রুমার অভ্যুত্থান সংঘটিত হয়।
১৮৫৯ – অস্ট্রিয়া ও সার্ডিনিয়ার মধ্যে জুরিখ শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯০৮ – বিপ্লবী কানাইলাল দত্তের ফাঁসি কার্যকর হয়।
১৯৭০ – ফিজি স্বাধীনতা লাভ করে।
১৯৮২ – পৃথিবীতে ১৯১০ সালের পর আবার হ্যালির ধূমকেতু দেখা গেল।
১৯৮৬ – বাংলাদেশের সংবিধানের ৭ম সংশোধনী গৃহীত হয়। এতে সামরিক আইন প্রত্যাহার করে নেয়া হয়।
১৯৮৯ – পূর্ব ও পশ্চিম জার্মানির বিভাজনের প্রতীক বার্লিন দেয়াল বহু জায়গায় ভেঙে দেওয়া হয়।
১৯৯১ – আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে একুশে বছর নির্বাসন শেষে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল আবার প্রথম আন্তর্জাতিক খেলায় অংশ নেয় কলকাতার ইডেনে ভারতের বিরুদ্ধে।
আজকে যাদের জন্ম :
১২৮২ – নবী করিম (সা) এর পবিত্র আহলে বাইতের ইমাম হযরত আলী ইবনে মূসা রেযা ( আ ) মদীনা শহর।
১৪৮৩ – মার্টিন লুথার, জার্মান সন্ন্যাসী ও পুরোহিত প্রোটেস্ট্যান্ট সংস্কার নেতা। (মৃ.১৮/০২/১৫৪৬)।
১৬৯৭ – উইলিয়াম হগারথ, ইংরেজ চিত্রশিল্পী, চিত্রকর ও সমালোচক।
১৭২৮ – অলিভার গোল্ডস্মিথ, আইরিশ বংশোদ্ভূত ইংরেজ লেখক, কবি ও নাট্যকার।
১৮৪৮ – স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভারতের জাতীয়তাবাদী রাজনীতিবিদ রাষ্ট্রগুরু (মৃ.০৬/০৮/১৯২৫)।
১৮৬৮ – গিচিন ফুনাকোশি, জাপানি মার্শাল আর্টিস্ট, “জাপান কারাতে এসোসিয়েশন” এর প্রতিষ্ঠাতা।
১৮৯৩ – অমল হোম, বাঙালি সাংবাদিক এবং সাহিত্যিক। (মৃ.২৩/০৮/১৯৭৫)।
১৯০৬ – জোসেফ ক্র্যামার।
১৯০৭ – হরিধন মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা। (মৃ.২৬/০৪/২০০৪)
১৯১৮ – আর্নস্ট অটো ফিশার, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ ও অধ্যাপক।
১৯৩৬ – পল পোস্টাল, মার্কিন ভাষাবিজ্ঞানী।
১৯৩৯ – আমজাদ খান চৌধুরী, বাংলাদেশী ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা এবং প্রাক্তন সেনা কর্মকর্তা।
১৯৪২ – রবার্ট এঙ্গেল, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক।
১৯৫৪ – জয় গোস্বামী, বাঙালি কবি এবং সাহিত্যিক।
১৯৫৫ – রাজা সেন, বাঙালি ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন পরিচালক।
১৯৬০ – নিল গাইমান, ইংরেজ লেখক, চিত্রকর ও চিত্রনাট্যকার।
১৯৬৭ – আশুতোষ রানা, ভারতীয় অভিনেতা।
১৯৭৪ – সিমোন সিং, ভারতীয় অভিনেত্রী এবং মডেল।
১৯৮৫ – আফতাব আহমেদ, বাংলাদেশ ক্রিকেটার, ডানহাতি ব্যাটসম্যান এবং পেস বোলার।
আজকে যাদের মৃত্যু:
১৭২৮ – ফ্যডর আপ্রাক্সিন, রাশিয়ান এডমিরাল।
১৮২২ – বাংলা ভাষায় বিজ্ঞান গ্রন্থ রচনার পথিকৃৎ উইলিয়াম কেরির পুত্র ফেলিক্স কেরি। (জ.১৭৮৬)
১৮৯১ – জ্যঁ নিকোলা আর্তু র্যাঁ বো, ফরাসি কবি ও শিক্ষাবিদ।
১৯০৮ – কানাইলাল দত্ত, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী। (জ.৩১/০৮/১৮৮৮)
১৯০৯ – জর্জ এসেক্স ইভান্স, অস্ট্রেলিয়ান কবি ও শিক্ষাবিদ।
১৯১৫ – রাধারমন দত্ত, বাংলাদেশের বিখ্যাত বাউল মরমী সাধক।
১৯১৭ – হ্যারি ট্রট, অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৩২ – সুনীতি দেবী ,ব্রিটিশ ভারতীয় দেশীয় রাজ্য কোচবিহারের মহারাণী। (জ.৩০/০৯/১৮৬৪)
১৯৩৮ – কামাল আতাতুর্ক, তুরস্কের জাতির পিতা, আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি।
১৯৬৪ – জিম্মি ডড, আমেরিকান অভিনেতা ও গায়ক।
১৯৮৩ – আ. ক. ম. মুজতবা, বাংলাদেশী সংগীতশিল্পী, বেহালা ও বংশীবাদক।
১৯৮৭ – নূর হোসেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন তথা স্বৈরাচার বিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারী।
১৯৯৩ – বাঙালি শিশু সাহিত্যিক ও ছড়াকার হরেন ঘটক। (জ.১৯০৪)
২০০৮ – মিরিয়াম মাকেবা, দক্ষিণ আফ্রিকার গায়ক, গীতিকার, অভিনেত্রী ও সমাজ কর্মী।
২০০৯ – সিম্পল কাপাডিয়া, ভারতীয় অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার।
তথ্যসূত্র- অনলাইন।





