আজ বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
আজকের ঘটনাবলি:
১৭৮৩ – মন্টগোলফার ভ্রাতৃদ্বয় প্রথম বেলুনে করে আকাশে উড্ডয়ন করে।
১৮০৬ – ঐতিহাসিক বার্লিন আদেশ জারি করা হয়।
১৮৭৭ – টমাস আলভা এডিসন ফোনোগ্রাফ আবিষ্কারের কথা ঘোষণা করেন।
১৯১৮ – জার্মান সামরিক নৌবহর মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে।
১৯৪৫ – ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এবং আজাদ হিন্দ ফৌজের বন্দিদের মুক্তির দাবিতে কলকাতায় ছাত্র-শোভাযাত্রায় পুলিশের গুলিতে নিহত হন ছাত্রকর্মী রামেশ্বর ও আবদুল সালাম।
১৯৪৭ – স্বাধীন ভারতে আজকের দিনে জাতীয় পতাকা সংবলিত ডাকটিকিট প্রকাশ করা হয়।
১৯৭১ – বাংলাদেশ-ভারত মিত্র বাহিনী গঠিত হয়।
১৯৭৯ – উগ্রপন্থিরা মক্কার কাবা মসজিদ দখল করে নেয়।
১৯৯৪ – নোবেলজয়ী সাহিত্যিক ওলে সোয়েঙ্কা নাইজেরিয়া ত্যাগ করেন।
২০০২ – ন্যাটো সদস্য হওয়ার জন্য বুলগেরিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া ও স্লোভেনিয়াকে আমন্ত্রণ জানানো হয়।
আজকে যাদের জন্ম হয়:
১৬৯৪ – ভলতেয়ার, ফরাসি লেখক ও দার্শনিক।(মৃ.৩০/০৫/১৭৭৮)
১৮১৮ – লুইস হেনরি মর্গান, মার্কিন নৃবিজ্ঞানী।
১৯০৪ – হরেন ঘটক, বাঙালি শিশু সাহিত্যিক ও ছড়াকার। (মৃ.১৯৯৩)
১৯২১ – হীরালাল চৌধুরী, প্রণোদিত প্রজননের জনক, প্রখ্যাত ভারতীয় বাঙালি মৎস্যবিজ্ঞানী।(মৃ.১২/০৯/২০১৪) বেটি উইলসন, অস্ট্রেলীয় মহিলা ক্রিকেটার।
১৯৬৬ – কবির বকুল, বাংলাদেশের গীতিকার।
১৯৯১ – আলমাজ আয়ানা, ইথিওপীয় প্রমিলা দূরপাল্লার দৌড়বিদ।
আজকে যাদের মৃত্যু হয়:
১৯৭০ – চন্দ্রশেখর ভেঙ্কট রামন, নোবেলজয়ী ভারতীয় পদার্থবিদ। (জ.০৭/১১/১৮৮৮)
১৯৭৪ – পুণ্যলতা চক্রবর্তী, শিশু সাহিত্যিক।(জ.১০/০৯/১৮৯০)
১৯৮৬ – সুরেশচন্দ্র চক্রবর্তী, ভারতীয় বাঙালি সংগীতজ্ঞ ও গায়ক। (জ.১৯১৫)
১৯৯৫ – সবিতাব্রত দত্ত, নবনাট্য যুগের বিশিষ্ট অভিনেতা ও গায়ক।
১৯৯৬ – আবদুস সালাম (পদার্থবিজ্ঞানী), নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানি তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী।(জ.২৯/০১/১৯২৬)
আজকের দিবস:
বিশ্ব টেলিভিশন দিবস
সশস্ত্র বাহিনী দিবস (বাংলাদেশ)




