ডিএমপি নিউজ: ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ৩১ মে ২০২২ মঙ্গলবার এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল, কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যু বরণ করেছিলেন।
এক নজরে ইতিহাসের পাতায় ৩১ মে ঘটনাবলি:
১৭৯০- মার্কিন কপিরাইট আইন কার্যকর হয়।
১৮৮৯- প্যারিসের আইফেল টাওয়ার উদ্বোধন।
১৯০২- বোয়ের যুদ্ধের অবসান হয়।
১৯৩৫- কোয়েটায় ভূমিকম্পে ৫০ হাজার লোকের মৃত্যু।
আজকে যাদের জন্ম হয়:
১৫৭৭- মুঘল সম্রাজ্ঞী ও সম্রাট জাহাঙ্গীরের প্রধান মহিষী ছিলেন নূর জাহান।
১৮৩৪- ঊনবিংশ শতকের বাঙালি কবি ও পত্রিকা সম্পাদক কৃষ্ণচন্দ্র মজুমদার। অধুনা বাংলাদেশের খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটিতে জন্ম গ্রহণ করেন তিনি। আর্থিক অসচ্ছলতার কারণে তার পক্ষে উচ্চশিক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। ছেলেবেলা তার ছদ্মনাম ছিল রামচন্দ্র দাস, সংক্ষেপে রাম। তাই পরিণত বয়সে তিনি রামের ইতিবৃত্ত (১৮৬৮) নামে একটি আত্মচরিত রচনা করেন। তার প্রথম ও শ্রেষ্ঠ গ্রন্থ ‘সদ্ভাব শতক’ (ঢাকা, ১৮৬১)| এই বইটির অধিকাংশ কবিতা নীতিমূলক, যা সুফী এবং হাফিজের ফার্সি কবিতার অনুসরণে রচিত।
১৯০৮- মার্কিন অভিনেতা ও কৌতুকাভিনেতা ডন আমিচি।
১৯২৬- প্রথম বাঙালি ভারতীয় টেস্ট ক্রিকেটার প্রবীর সেন।
আজকে যাদের মৃত্যু হয়:
১৯১০- ব্রিটিশ চিকিৎসক এলিজাবেথ ব্ল্যাকওয়েল।
১৯৬৮- ভারতীয় বাঙালি গণিতবিদ অমিয়চরণ ব্যানার্জি।
২০০৯- প্রখ্যাত মালায়ালম ও ইংরেজি সাহিত্যের কবি, ঔপন্যাসিক ও ছোটগল্পকার কমলা দাস।
২০১৪- মার্কিন অভিনেত্রী মার্থা হাইয়ার।
আজকের দিবস:
বিশ্ব তামাকমুক্ত দিবস।




