আজ বুধবার। ২২ মে ২০২৪ খ্রি.। ১৩ই জিলক্বদ ১৪৪৫ হিজরী, ৮ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৪২তম (অধিবর্ষে ১৪৩তম) দিন। বছর শেষ হতে আরো ২২৩ দিন বাকি রয়েছে।
আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী:
১৫৪৫ – আফগান সম্রাট শের শাহ নিহত হন।
১৭১২ – ষষ্ঠ ক্যারেল হাঙ্গেরির রাজা হিসেবে অভিষিক্ত
১৭৪৬ – রাশিয়া ও অষ্ট্রিয়া সহযোগিতা চুক্তি স্বাক্ষর।
১৭৬২ – সুইডেন ও প্রুশিয়া শান্তিচুক্তি স্বাক্ষর।
১৮০৩ – কানেকটিকাটে প্রথম পাবলিক লাইব্রেরি উদ্বোধন।
১৮৯৭ – টেমস নদীর তলদেশে ব্লাক ওয়াল টানেল আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।
১৯২৭ – চীনের নানশানে প্রচণ্ড ভূমিকম্পে দুই লক্ষ লোকের প্রাণহানি।
১৯৩৯ – জার্মানির বার্লিনে ইতালী ও জার্মানির মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত।
১৯৭২ – সিলোনের নাম শ্রীলঙ্কা রাখা হয় এবং দেশটি প্রজাতন্ত্র ঘোষিত হয়।
১৯৯০ – উত্তর ও দক্ষিণ ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ ঘোষণা পত্রে দুই ইয়েমেনকে একত্রীকরণের কথা ঘোষণা করেন।
১৯৯৪ – সম্মিলিত জার্মানীর প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন রোমান হারজগ।
২০০৪ – ভারতের কংগ্রেস জোটের মনোনীত দেশটির ১৭তম প্রধানমন্ত্রী হিসাবে ডঃ মনমোহন সিং শপথ গ্রহণ করেছিলেন।
যে সকল গুণীজন আজকের দিনে জন্ম গ্রহণ করেন:
১৭৭০- রাজকুমারী এলিজাবেথ।
১৭৭২ – রাজা রামমোহন রায়, প্রথম ভারতীয় ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা এবং বাঙালি দার্শনিক।(মৃ.১৮৩৩)
১৮২২ – কিশোরীচাঁদ মিত্র, বাঙালী লেখক,সমাজকর্মী।(মৃ.১৮৭৩)
১৮৫৯ – আর্থার কোনান ডয়েল, স্কটিশ সাহিত্যিক, শার্লক হোম্সের গল্পসমূহের জন্য বিখ্যাত।(মৃ.১৯৩০)
১৯০৭ – অ্যার্জে, বেলজীয় কমিক্স লেখক ও চিত্রকর।
১৯০৭ – লরন্স অলিভিয়ে, ইংরেজ অভিনেতা ও পরিচালক। (মৃ. ১৯৮৯)
১৯১৭ – সুনীতি চৌধুরী ঘোষ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী বিপ্লবী।(মৃ.১৯৮৮)
১৯৪৬ – জর্জ বেস্ট, আইরিশ ফুটবলার।
১৯৫০ – স্বাতীলেখা সেনগুপ্ত, কিংবদন্তি বাঙালি মঞ্চাভিনেত্রী। (মৃ.২০২১)
যে সকল খ্যাতিমান ব্যক্তিবর্গ আজকের দিনে মৃত্যুবরণ করেন:
১১৫৭ – জাপানের সম্রাট গো-রেইজেই।
১৫৪৫ – আফগান সম্রাট শের শাহ।
১৮৮৫ – ভিক্টর হুগো, ফরাসি সাহিত্যক, রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী।(জ.১৮০২)
১৮৯৮ – এডওয়ার্ড বেলামি, মার্কিন লেখক এবং সমাজতন্ত্রী
১৯৬৬ – টম গডার্ড, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।
১৯৬৭ – মার্কিন কবি ল্যাংস্টন হিউজ।
১৯৯১ – শ্রীপাদ অমৃত ডাঙ্গে, ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রেড ইউনিয়ন নেতা ।(জ.১০/১০/১৮৯৯)
২০১১ -চিদানন্দ দাসগুপ্ত, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র সমালোচক, চলচ্চিত্র ইতিহাসবিদ।(জ.১৯২১
২০১৮ – তাজিন আহমেদ, বাংলাদেশী অভিনেত্রী, সাংবাদিক ও উপস্থাপক।
তথ্যসূত্র: উইকিপিডিয়া




