রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান ইসরাইল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে ফোনে আলোচনা করেছেন।
মস্কো থেকে এএফপি’র বরাতে ক্রেমলিন জানায়, উভয় নেতা এই সংঘাত অবিলম্বে বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন।
ক্রেমলিনের বিবৃতিতে উল্লেখ করা হয়, দুই নেতা ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিতর্কিত ইস্যুগুলো কূটনৈতিক ও রাজনৈতিক পন্থায় সমাধানের ওপর জোর দিয়েছেন।





