সিরিয়ার লাতাকিয়া প্রদেশে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ১৪ জন রুশ সেনাসহ একটি সামরিক বিমান নিখোঁজ হয়েছে।
জানা যায়, সোমবার এফ সিক্সটিন এর চারটি যুদ্ধ বিমান নিয়ে লাতাকিয়ায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় রাডারের সঙ্গে রাশিয়ার সামরিক বাহিনীর বিমানটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার সামরিক বিমানটি সিরীয় উপকূল থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। বিমানটি উদ্ধারে অভিযান শুরু করেছে রাশিয়া।




