ডিএমপি নিউজঃ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর একটি দল।
গ্রেফতারকৃতের নাম, মোঃ আঃ সালাম। তার বয়স ৪২ বছর। গ্রেফতারের পর তার হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
০২ জানুয়ারি’১৮ সকাল ০৯টা ৪৫ মিনিটের দিকে রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার অলকাতলা স্কুল মোড়স্থ কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এপিবিএন-৪ এর পুলিশ সদস্যরা।
সালাম চাঁপাইনবাবগঞ্জের সদর থানার নারায়নপুর ঘোন গ্রামের মৃত আঃ হকের ছেলে।
এ সংক্রান্তে তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা রুজু হয়েছে।





